Home » ব্যস্ততার মাঝেও ত্বকের নমনীয়তা বজায় রাখতে চান? রোজ করুন এই ৫ টি কাজ!

ব্যস্ততার মাঝেও ত্বকের নমনীয়তা বজায় রাখতে চান? রোজ করুন এই ৫ টি কাজ!

সময় কলকাতা ডেস্ক, ১১ আগস্ট: এই ভ্যাপসা গরমে কাজের প্রয়োজনে কমবেশি সবারই বাইরে যেতে হয়। এর ফলে ব্ল্যাকহেডস,দাগছোপ এবং ব্রণের সমস্যা দেখা দেয়। ব্রণ, দাগছোপ এসব থাকার ফলে ত্বকের নমনীয়তা আর থাকেনা। সারাদিন কাজের পর বাড়ি ফিরে অনেকেরই রূপচর্চা করতে মন চায় না। আবার ত্বকের নমনীয়তা বজায় রাখতে কি করবেন,অনেকেই তা বুঝতে পারেন না। এইসব সমস্যার থেকে বাঁচতে কিছু অভ্যাস নিজের মধ্যে তৈরি করুন। ত্বকের নমনীয়তা বজায় রাখতে আপনাকেই সর্বদা সতর্ক থাকতে হবে। আপনি বাড়িতে বসেই এমন কিছু কাজ করতে পারেন, যাতে আপনার ত্বকের নমনীয়তা বজায় থাকবে।

আরও পড়ুন    বাচ্চা থেকে বুড়ো চেটেপুটে খাবে সবাই, সন্ধ্যার টিফিনে বানিয়ে ফেলুন চিকেন প্যান কেক 

ঘুম
সারাদিনে পর্যাপ্ত সময় ঘুমাতে পারলে ত্বকের সমস্যা অনেকটাই দূর হয়। তাই প্রতিটি মানুষকে দিনে অন্তত ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমাতে হবে। ঘুমাতে পারলেই আপনার শরীর হবে ফিট এবং ত্বকেও জেল্লা ফিরবে।
চিনি কম খান
ত্বকের নমনীয়তা ধরে রাখতে আপনাকে অবশ্যই চিনি কম খেতে হবে। চিনি ত্বক ও শরীরের পক্ষে খুবই খারাপ। তাই আপনাকে অবশ্যই চিনির থেকে দূরে থাকতে হবে। এক্ষেত্রে চিনির বদলে খেতে পারেন সুগার ফ্রি। এটি খেলেই অনেকটা সমস্যাই এড়ানো যাবে। তাই সতর্কতার সাথে চিনি খান,তবেই ফিরবে ত্বকের জেল্লা।

আরও পড়ুন       এফসিআইকে গোলের মালা সবুজ-মেরুনের, কলকাতা লিগের শীর্ষে মোহনবাগান


পর্যাপ্ত জলপান করুন
জল হল সারা শরীরের পক্ষে প্রয়োজনীয়। এবার ত্বকের স্বাস্থ্য ভালো রাখার কাজেও জল হতে পারে আপনার অন্যতম সঙ্গী। এক্ষেত্রে সারাদিন ভালো পরিমাণে জলপান করতে হবে। তবেই ত্বক থাকবে সুস্থ। বাড়বে ত্বকের জেল্লা। তাই দিনে অন্তত ২ লিটার জলপান করুন।
এক্সারসাইজ করুন
নিয়মিত আপনাকে এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ করলে ত্বকে ভালো পরিমাণে রক্ত সঞ্চালন হয়। ফলে ত্বক ভালো থাকে। তাই প্রতিদিন আপনাকে অন্তত পক্ষে ৩০ মিনিট এক্সারসাইজ করতেই হবে। তবেই থাকবে ত্বকে জেল্লা।
প্রাণায়াম
প্রাণায়াম শরীরের ওপর দারুণ প্রভাব ফেলে। এক্ষেত্রে রোজ যোগ নিয়মিত করলে শরীরের সাথে আপনার ত্বকও ভালো থাকবে।

About Post Author