Home » বাচ্চা থেকে বুড়ো চেটেপুটে খাবে সবাই, সন্ধ্যার টিফিনে বানিয়ে ফেলুন চিকেন প্যান কেক

বাচ্চা থেকে বুড়ো চেটেপুটে খাবে সবাই, সন্ধ্যার টিফিনে বানিয়ে ফেলুন চিকেন প্যান কেক

সময় কলকাতা ডেস্ক, ১১ আগস্ট: সন্ধ্যার সময় একটু মুখরোচক কিছু না হলে যেন আড্ডা জমতেই চায় না। তার মধ্যে বাড়িতে যদি খুদে সদস্য থাকে, তাহলে তাদের পছন্দমত কিছু তো বানাতেই হয়। সবসময় চিকেনের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই পরিবারের খুদে সদস্যদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন চিকেন প্যান কেক। কেক মানেই কি শুধু দুধ,ময়দা, বেকিং পাউডার? সেই দস্তুর ভেঙ্গে এবার পাতে পড়ুক চিকেন প্যান কেক। রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন চিকেন প্যান কেক। বাড়ির ছোটরা একেবারে জমিয়ে খাবে চিকেন প্যান কেক। চিকেন প্যান কেক বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-


উপকরণ

গরম দুধ: এক কাপ
ময়দা: এক কাপ
বেকিং: সোডা এক চা চামচ
বেকিং পাউডার: এক চা চামচ
মাখন: এক কাপ
চিকেন কিমা: এক কাপ
নুন: স্বাদমতো
চিনি: পরিমাণ মতো
লঙ্কা গুঁড়ো: এক চা চামচ
হলুদ গুঁড়ো: এক চা চামচ
গরম মশলা গুঁড়ো: এক চা চামচ
সরষের তেল: এক কাপ

আরও পড়ুন       বর্ষার মরশুমে ইলিশের স্বাদে নতুনত্ব আনতে বানিয়ে ফেলুন বরিশালি ইলিশ

প্রণালী

প্রথমেই একটি পাত্রে দুধ, ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, এবং মাখন এক সঙ্গে মিশিয়ে নরম করে মেখে নিন। এবার একটি কড়াই গরম করে তাতে চিকেনের কিমা, গুঁড়ো মশলা,নুন এবং স্বাদমতো চিনি দিয়ে ভাল করে ভেজে নিন। এবার আগে থেকে মেখে রাখা ময়দা রুটি আকারে বেলে নিন। বেলে রাখা ময়দার মধ্যে মাংসের কিমার পুর ভরে ওপর থেকে আরও একটি রুটির আকারে বেলে রাখা ময়দা চাপা দিয়ে দিন। এবার কড়াই গরম করে তাতে ব্রাশ দিয়ে ভাল করে তেল মাখিয়ে নিয়ে কিমার পুর দেওয়া জিনিসটিকে কড়াইতে দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখুন। মিনিট কুড়ি পরে কেকটিকে উল্টে দিন। আরও কিছুক্ষণ পর ঢাকনা খুলে বাড়ির ছোট খুদে সদস্যদের গরম গরম পরিবেশন করুন চিকেন প্যান কেক।

About Post Author