সময় কলকাতা ডেস্ক : ২০১৯ সালের ২৭শে জানুয়ারি। তারপর থেকে কেটে গিয়েছে সাড়ে চার বছর। দীর্ঘদিন ইস্টবেঙ্গল জয় পায় নি মোহনবাগানের বিরুদ্ধে। কার্লেস কুয়াদ্রাতের হাত ধরে শাপমুক্তি ঘটল ইস্টবেঙ্গলের। অবশেষে ডুরান্ড কাপের খেলায় শনিবারের যুবভারতীতে মোহনবাগানকে ১-০ গোলে হারিয়ে দিল ইস্টবেঙ্গল। একমাত্র গোলটি আসে ৫৯ মিনিটে। গোল করেন ওড়িশা এফ সি থেকে এই মরশুমে নবাগত নন্দকুমার মোহনবাগানের অনিরুদ্ধ থাপার ভুল ক্লিয়ারেন্সের সুযোগ নিয়ে গোলটি করেন নন্দকুমার। উল্লেখ্য, নন্দকুমার ভারতীয় দলের সদস্য ও ঘটে।

আরও পড়ুন :১ বছরের জন্য নির্বাসনে দেবজিত
ইস্টবেঙ্গল দল মোহনবাগানের অর্ধেক টাকা দিয়ে তৈরি। সাদিকু, কামিন্স, পেত্রাতোসের মত খেলোয়াড়রা রয়েছেন। তবুও এ ম্যাচেও যথারীতি চোখে পড়লেন হুগো বুমোস। এই হারের পরে প্রীতম কোটালকে ছাড়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতেই বাগানের অন্দরে ।অন্যদিকে ক্লেটন সিলভা না থাকলেও ইস্টবেঙ্গল মাঝেমধ্যেই গোলের চেষ্টা চালিয়েছে।নাওরেম মহেশ সিংহ আবার নজর কেড়ে মোহনবাগানের ডিফেন্সে ত্রাসের সঞ্চার করছিলেন,তাঁকে আটকাতে একাধিক ফাউল করতে হয় মোহনবাগানকে।তবে অবাক করে দেয় ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইন। অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাচ জর্ডনের রক্ষণভাগকে নেতৃত্ব দেন। একাধিক সময়োপযোগী ক্লিয়ারেন্স করেন এই দীর্ঘদেহী। পাশাপাশি প্রবীণ খাবরা থেকে নবীন নুঙ্গা সকলেই নিজের নিজের দায়িত্ব সুচারু ভাবে পালন করে গিয়েছেন ।এই জয় ইস্টবেঙ্গলকে নতুন মরশুমে চলার প্রচুর অক্সিজেন দেবে, বলাইবাহুল্য। মরশুমের প্রথম ডার্বি জয়ের পাশাপাশি ডুরান্ড কাপে মোহনবাগানের বিরুদ্ধে ভালো নজিরের রেকর্ড অক্ষত রাখল ইস্টবেঙ্গল। এই নিয়ে ডুরান্ড কাপে উভয় দলের ২১ তম সাক্ষাৎকারের ইস্টবেঙ্গল নবম জয় পেল।।
আরও পড়ুন :কেমন ফুটবলার জর্ডন এলসে ? কেন তিনি কুখ্যাত?


More Stories
সিরিজ জিতল পাকিস্তান
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের