বীথিন সরকার, সময় কলকাতা,১২ আগস্ট :রাজনীতির ধারা যেদিকেই বয়ে চলুক না কেন, দলমত নির্বিশেষে সকলের কাছে বাংলা সাহিত্যের দিকপাল লেখকেরা আজও অমর, তেমনটাই প্রমাণ করল জেপি নাড্ডার কথাশিল্পী শরৎচন্দ্রের প্রতি শ্রদ্ধা প্রদর্শন।শনিবার দলীয় কাজে বঙ্গ সফরে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আর রাজ্যে এসেই তিনি সোজা চলে যান হাওড়ার দেউলটিতে বাংলা সাহিত্যের অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে। কথাশিল্পী শরৎচন্দ্রের স্মৃতিধন্য বাসগৃহে সময় কাটানোর পর ভিজিটর বুকে নিজের অনুভূতির কথা লিখে আসেন জেপি নাড্ডা।

রবিবার দুপুরে ন্যাশানাল লাইব্রেরিতে একটি বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির। আর সব কর্মসূচি শেষ করে সন্ধ্যে ৭টা নাগাদ দমদম বিমানবন্দর থেকে বিমনে করে নয়াদিল্লি ফিরে যাবেন তিনি। তবে দলীয় সূত্রে খবর, শেষ মুহূর্তে সূচির বদলও হতে পারে। এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তাই এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। আগে বাংলার বিজেপি সাংসদদের নিয়ে বৈঠক হয়েছে নয়াদিল্লিতে। বঙ্গ–বিজেপিতে সাংগঠনিক রদবদল কিছুটা হয়েছে। এবার সরাসরি বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। এদিন একটি বিলাবহুল হোটেলে ‘পঞ্চায়েত রাজ সম্মেলনে’ যোগ দেন নাড্ডা । পাশাপাশি এদিন বিজেপির কোর কমিটির বৈঠকে যোগ দেবেন তিনি।অন্যদিকে, শনিবার বিকেলে সায়েন্ট সিটিতে পঞ্চায়েত নির্বাচনে জয়ী বিজেপি প্রার্থীদের সঙ্গেও বৈঠক করার কথা আছে তাঁর। রবিবার দিন সকালে দক্ষিণেশ্বর মন্দিরের পূজা দেবেন জেপি। আর কোনও স্বাধীনতা সংগ্রামীর বাড়িতে মধ্যাহ্ন ভোজে যোগ দিতে পারেন জেপি নড্ডা। সেখান থেকে ফিরে ওয়েস্টিনে সাংসদ-বিধায়কদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। সবমিলিয়ে রাজনীতির পাশাপাশি সংস্কৃতি ও ঐতিহ্য চর্চায় কোন ত্রুটি রাখছেন না জেপি নাড্ডা।
আরও পড়ুন :ইস্টবেঙ্গল হারিয়ে দিল মোহনবাগানকে, একমাত্র গোলদাতা নন্দকুমার


More Stories
রূপের মধ্যে অরূপের ছোঁয়া : গাজলডোবা এক ব্রাত্য মুগ্ধতা
আইনি জটিলতা কাটাতে এনসিপিআই-এ মিশে গেলেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা
“রাজনৈতিক প্রতিহিংসা “, জামিনের আবেদন সুজিত বসুর