স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৮ আগস্ট :আর প্রজ্ঞানন্দ বিশ্বমঞ্চে ফের দেশের নাম উজ্জ্বল করলেন। গ্র্যান্ড মাস্টার প্রজ্ঞানন্দ নিজের ও দেশের খ্যাতিকে আরও বাড়ালেন দাবার চালে । আজারবাইজানে চলছে ফাইড বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ। অনেকে একে দাবার বিশ্বকাপও বলে থাকেন। যেখানে বিশ্বের সেরা গ্র্যান্ডমাস্টাররা অংশগ্রহণ করেন। সেই প্রতিযোগিতায় সেমিফাইনাল খেলার ছাড়পত্র অর্জন করলেন ১৯ বছরের গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ । স্বদেশীয় প্রতিপক্ষ অর্জুন এরিগাসিকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছলেন গ্র্যান্ডমাস্টার প্রজ্ঞানন্দ। সাডেন ডেথ টাইব্রেকে ৫-৪ ব্যবধানে অর্জুনকে হারান প্রজ্ঞানন্দ। বৃহস্পতিবার দুই প্রতিদ্বন্দ্বী ভারতীয় দাবাড়ু ক্লাসিক্যাল সিরিজে একটি করে বাজি জেতেন। টাইব্রেকারে ম্যাচের ফয়সালা হয়নি। ফলে জয়ী হন প্রজ্ঞানন্দ।
টাইব্রেকে প্রথম গেম জিতেছিলেন প্রজ্ঞা। পরের গেম জিতে দুর্দান্তভাবে কামব্যাক করেন অর্জুন। এরপর তৃতীয় গেম যায় প্রজ্ঞার দখলে। চতুর্থ বাজিতে ফের বাজিমাৎ করেন অর্জন। রুদ্ধশ্বাস ম্যাচের ভাগ্য গড়ায় সাডেন ডেথে। সেখানে ওস্তাদের মার প্রজ্ঞার। ৫-৪ ব্যবধানে দেশীয় প্রতিপক্ষকে উড়িয়ে সেমিফাইনালে প্রবেশ করেছেন প্রজ্ঞানন্দ।
এই ম্যাচের পর ট্যুইট করে দুই দাবাড়ু ছাত্রের ভুয়সী প্রশংসা করেছেন তাঁদের কোচ আর বি রমেশ। রমেশ লিখেছেন, ‘ দারুণ একটা ম্যাচ উপভোগ করলাম। দুই দাবাড়ু অসম্ভব ভালো খেলেছেন। ওদের মানসিকতাকে আমার কুর্নিশ। ওদের জন্য গর্ব হয়।’ প্রসঙ্গত প্রজ্ঞা ও অর্জুন ছাড়াও ভারত থেকে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন আরও দুজন গ্র্যান্ডমাস্টার। তাঁরা হলেন, ১৭ বছরের ডি গুকেশ এবং বিদিত সন্তোষ গুজরাটি। তবে কোয়ার্টার ফাইনালের গণ্ডি টপকাতে পারেননি কেউই। প্রজ্ঞার বিরুদ্ধে হেরে অর্জুনও বিদায় নিলেন টুর্নামেন্ট থেকে। ফলে এখন প্রতিযোগিতায় ভারতের ভাগ্য নির্ভর করছে প্রজ্ঞার ওপর।
আরও পড়ুন : স্ত্রী ও কন্যাকে খুন করে কেন মধ্যমগ্রামে আত্মঘাতী প্রাক্তন সেনাকর্মী ?
প্রতিযোগিতার সেমিফাইনালে প্রজ্ঞার প্রতিপক্ষ আমেরিকান ফ্যাবিয়ানো কারুয়ানা। এই টুর্নামেন্টের ফাইনালে উঠতে পারলে ক্যান্ডিডেট টুর্নামেন্টের যোগ্যতা অর্জন পর্বে খেলার সুযোগ চলে আসবে তামিলনাড়ুর এই দাবাড়ুর কাছে। এখনও পর্যন্ত প্রথম ভারতীয় হিসেবে ক্যান্ডিডেট টুর্নামেন্টে খেলার যোগ্যতা পেয়েছেন বিশ্বনাথন আনন্দ। আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এই কৃতিত্ব অর্জন করতে পারেন গ্র্যান্ডমাস্টার প্রজ্ঞানন্দ।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার