সময় কলকাতা ডেস্ক ১৮ আগস্ট : মধ্যমগ্রামে দেহ উদ্ধার এক প্রাক্তন সেনাকর্মীর, প্রাথমিক ভাবে অনুমান তিনি আত্মঘাতী হয়েছেন । মধ্যমগ্রাম স্টেশনের কাছ থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে। প্রাক্তন সেনাকর্মীর নাম গৌতম বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, প্রাক্তন সেনাকর্মীর দমদমের বাড়ি থেকে উদ্ধার হয়েছে তাঁর স্ত্রী ও কন্যার গলাকাটা দেহ। স্ত্রী ও কন্যাকে খুন করে ওই সেনাকর্মী আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের প্রাথমিক অনুমান। দমদমের ফ্ল্যাটে স্ত্রী ও কন্যাকে খুন করে মধ্যমগ্রাম স্টেশনে তিনি ট্রেনের সামনে ঝাঁপ দেন বলে অনুমান পুলিশের। পুলিশ জানতে পেরেছে, সেনাকর্মী মানসিক অবসাদে ভুগছিলেন যার জেরে তিনি তাঁর স্ত্রী দেবিকা বন্দ্যোপাধ্যায় ও উনিশ বছরের কন্যা দিশাকে খুন করেন।তবে অন্য সম্ভাবনাগুলিকেও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। সব দিক খতিয়ে দেখা হচ্ছে। কেন এই খুন তা নিয়ে জট ছাড়ছে না কারণ মৃতদের আত্মীয়স্বজন বলছেন, পরিবারটি সবদিক থেকে সুখী ছিল। তদন্ত চলছে।
প্রাথমিকভাবে জিআরপি সূত্রে জানা যায়, তারাই সেনাকর্মীর দেহ উদ্ধার করে।ময়নাতদন্তের জন্যে বারাসাত হাসপাতালে পাঠানো হয় দেহ। মধ্যমগ্রাম স্টেশনের পাশে পড়েছিল গৌতম বাবুর স্কুটি ,স্কুটি উদ্ধার করে নিয়ে আসা হয় বারাসাত জিআরপিতে । স্থানীয় সূত্রে খবর, সকাল পাঁচটা বাইশ মিনিটের ডাউন শিয়ালদা হাবরা লোকাল আত্মহত্যা করেন গৌতম বন্দ্যোপাধ্যায় । কিন্তু পরিবারের লোকদের খুন করে কেন আত্মঘাতী হলেন গৌতম বন্দ্যোপাধ্যায়? জানা গিয়েছে, মানসিক অবসাদের জন্য চিকিৎসকের শরণাপন্ন হতে হয়েছিল গৌতম বন্দ্যোপাধ্যায় কে। তিনটি মৃত্যুকে ঘিরে বেশ কিছু জট থাকলেও আপাতত একটাই প্রশ্ন, মানসিক অবসাদই কি একটি পরিবারের মর্মান্তিক পরিণতির কারণ?
আরও পড়ুন : ধূপগুড়ি উপনির্বাচনের প্রাক্কালে বদলি ধূপগুড়ির “তিরস্কৃত’ বিডিও শঙ্খদীপ দাসকে


More Stories
চিকিৎসকের বঙ্গসংস্কৃতির উদযাপন নববর্ষে
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
পাটুলিতে শুট আউট, নিহত যুবক