স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২১ অগস্ট: বিশ্বকাপে ইতিহাস সৃষ্টি করেছে স্পেন। লা ফুরিয়া রোজাদের হাত ধরে প্রায় ১২ বছর পর আরও একটি ফুটবল বিশ্বকাপের মুখ দেখেছে ইউরোপের দেশটি। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে হারিয়েছে ওলগা কারমোনারা। মোট ৩২ টি দলকে নিয়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে আয়োজন করা হয়েছিল নবম সংস্করণের ফিফা বিশ্বকাপ।এক মাস ধরে মোট ১০ টি মাঠে ৬৪ টি ম্যাচ খেলেছে দেশগুলি। রবিবার ছিল তারই ফাইনাল। নবম সংস্করণের বিশ্বকাপ কয়েকটি কারণে তাৎপর্যপূর্ণ।

এই বিশ্বকাপে তৈরি হয়েছে একাধিক রেকর্ড। তবে এবার প্রতিযোগিতার সব থেকে আকর্ষণীয় গোল্ডেন বুটের খেতাবটি গিয়েছে জাপানের এক ফুটবলারের দখলে। বিশ্বের সেরা সেরা ফরওয়ার্ডদের পিছনে ফেলে এই পুরস্কারটি জিতেছেন জাপানের মিডফিল্ডার হিনাতা মিয়াজাওয়া। মোট পাঁচটি গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি। জাপানের দ্বিতীয় মহিলা ফুটবলার হিসেবে এই নজির গড়েছেন মিয়াজাওয়া। ২০১১ বিশ্বকাপে গোল্ডেন বুট পেয়েছিলেন জাপানের হোমারে সাওয়ার।

জাপানের ক্লাব টোকিও ভার্দি বেলাজার হয়ে পেশাদার ফুটবলে হাতেখড়ি হয় মিয়াজাওয়ার। ২০২১ সালে যোগদান করেন জাপানি উই লিগের ক্লাব মাইনাভি সেন্ডাইয়ের মেয়েদের দলে। ক্লাবের হয়ে ৩৯ টি ম্যাচ খেলে করছেন ৪ টি গোল। ২০১৮ মহিলা যুব দলের হয়ে ফ্রান্সে আয়োজিত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় জাপান। ওই প্রতিযোগিতায় নজর কাড়েন মিয়াজাওয়া। ওই বছরই ফ্রান্সের সিনিয়র দলে ডাক পান তিনি। সিনিয়র দলের হয়ে ২৮ ম্যাচে ৮ টি গোল করেছেন ২৩ বছরের এই মিডফিল্ডার।
আরও পড়ুন এশিয়া কাপের ভারতীয় দল ঘোষণা, কারা সুযোগ পেলেন? কারা বাদ পড়লেন?

সদ্য সমাপ্ত বিশ্বকাপে সুইডেনের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল জাপানকে। ফলে গ্রুপ লিগ ও রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে পাঁচটি গোল করেন এই ফুটবলার। জাপানের থেকে বেশি সংখ্যক ম্যাচ খেললেও ইংল্যান্ড, স্পেন বা বাকি দলের ফুটবলাররা তাঁর থেকে বেশি গোল করতে পারেননি।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার