সময় কলকাতা ডেস্ক, ২৫ অগস্ট: মিজোরামে নির্মীয়মান রেল ব্রিজ ভেঙে পড়ে পড়ার ঘটনায় মালদার ২৩ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। শুক্রবার শোকস্তব্ধ পরিবারগুলির সঙ্গে দেখা করতে মালদা গেলে রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন সকালে হাওড়া স্টেশন থেকে হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসে মালদা যাওয়ার কথা ছিল রাজ্যপালের। কিন্তু ট্রেনে যান্ত্রিক কিছু সমস্যা থাকার কারণে এদিন স্পেশাল ট্রেনে করেই মালদা যান রাজ্যপাল। জানা গিয়েছে, মৃতদের মধ্যে ১১ জনের বাড়ি রতুয়া দু’নম্বর ব্লকের চৌদুয়ার গ্রামে। এছাড়াও ইংরেজবাজার কালিয়াচক এবং গাজলেরও কয়েকজন রয়েছে। মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে গোটা পরিস্থিতি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল।

উল্লেখ্য, গত ২৩ অগস্ট মিজোরামের আইজলের কাছে সাইরাং-এ রেল ব্রিজে কাজ চলাকালীন শ্রমিকদের মাথায় ভেঙে পড়ে নির্মীয়মান রেল ব্রিজ। মর্মান্তিক এই দুর্ঘটনায় মালদার ২৩ জন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন একাধিক শ্রমিক। আহতদের মধ্যে অনেকের অবস্থা এখনও আশঙ্কাজনক। জানা গিয়েছে, বুধবার সকালে মিজোরামের আইজলের কাছে সাইরাং-এ রেল ব্রিজ তৈরির সময় আচমকাই ভেঙে পড়ে ব্রিজটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রায় ৩০ জন শ্রমিকের। গুরুতর আহত বহু শ্রমিক। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তড়িঘড়ি শুরু হয় উদ্ধারকাজ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে স্থানীয়রাই উদ্ধারকাজে হাত লাগান বলেই জানা গিয়েছে।
আরও পড়ুন মধুমিতা শুক্লা খুনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইউপি-র প্রাক্তন মন্ত্রী অমরমনি ত্রিপাঠির মুক্তির নির্দেশ

মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা টুইটে ইতিমধ্যেই ভাঙা ব্রিজের ছবি পোস্ট করেছিলেন। যা দেখে বোঝাই যাচ্ছে যে এদিন ঠিক কতটা উঁচু থেকে নীচে পড়েছেন শ্রমিকেরা। এরপরই এই ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। পাশাপাশি শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করে লিখেছেন, ‘মিজোরামের ঘটনা খুব কষ্টদায়ক। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। উদ্ধার কাজ চলছে।’ মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ও আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।


More Stories
“সুখেন্দু শেখরের পথ নিন, দল ও পদ ছেড়ে প্রতিবাদ করুন”
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির
বিস্ফোরক সাংসদ সুখেন্দু শেখরের ইস্তফা ও পদত্যাগ