Home » নরওয়ের সেনাবাহিনীর মেজর জেনারেলের পদ পেল পেঙ্গুইন স্যার নীলস ওলাভ

নরওয়ের সেনাবাহিনীর মেজর জেনারেলের পদ পেল পেঙ্গুইন স্যার নীলস ওলাভ

সময় কলকাতা ডেস্ক,  ২৫ আগস্ট : গল্প মনে হলেও সত্যি। একবিন্দুও অতিরঞ্জিত বিষয় নেই।চিড়িয়াখানার বাসিন্দা গোলগাল উকিলবাবু পেঙ্গুইন এবার নরওয়ের সেনাবাহিনীতে তৃতীয় সর্বোচ্চ আধিকারিকের পথ পেয়ে গেলেন। এডিনবরা চিড়িয়াখানার বাসিন্দা স্যার নীলস ওলাভ এবার নরওয়ে সেনাবাহিনীর মেজর জেনারেলের পদে উন্নীত হয়েছে।তোলপাড় পড়ে গিয়েছে বিশ্বজুড়ে। সোশ্যাল নেটওয়ার্কে পেঙ্গুইনের ছবি সহ বার্তাটি পোষ্ট হতেই বিষয়টি বিস্তারিতভাবে সামনে এসেছে। রীতিমত অনুষ্ঠান করে সম্মানিত করা হয়েছে পেঙ্গুইন পাখিটিকে।

পেঙ্গুইন যার নাম,স্যার  নীলস ওলাভ III ,তাকে নরওয়েজিয়ান সামরিক বাহিনীর তৃতীয়-সর্বোচ্চ ৱ্যাঙ্কিং অফিসার পদে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং সম্প্রতি নরওয়েজিয়ান সেনাবাহিনীতে তৃতীয় সর্বোচ্চ পদে উন্নীত হওয়া স্যার নীলস নামের একটি পেঙ্গুইনের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।স্যার নিলস এডিনবার্গ চিড়িয়াখানায় থাকেন এবং মেজর জেনারেল পদে তার পদোন্নতি X-এ ঘোষণা করা হয়েছিল, যা আগে টুইটার নামে পরিচিত ছিল।

চিড়িয়াখানাটি স্যার নীলস সম্পর্কে তথ্য শেয়ার করেছে, বিস্তারিত জানানো হয়েছে। দেখানো হয়েছে এবং বলা হয়েছে যে, তিনি মহামান্য রাজার গার্ডের মাসকট এবং রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটুতে ব্যান্ড এবং ড্রিল দলের অংশগ্রহণের সময় ছবি তোলা হয়।

এই যে পশু পাখিকে ম্যাসকট রাখার প্রথা, এ নতুন কিছু নয়। অষ্টাদশ শতাব্দীতে  ব্রিটিশ সেনাবাহিনীতে প্রথম দেখা যায় পশুপাখিকে ম্যাসকট করার প্রথা। সেই পরম্পরা অনুসরণ করেই এরকম সিদ্ধান্ত নিয়েছিল নরওয়ে। ১৯৭২ সাল থেকে ২০২৩ – ৫১ বছর ধরে ক্রমাগত বিবর্তনের জেরে  সম্মান আর মর্যাদার নিরিখে অন্য সব ম্যাসকটদের ছাড়িয়েছে নরওয়ের  পেঙ্গুইন।

উল্লেখ্য,  নরওয়ের রাজার বিখ্যাত দেহরক্ষী বাহিনীর  লেফটেন্যান্ট নিলস ইগলিয়েন গিয়েছিলেন স্কটল্যান্ডে  এডিনবরার চিড়িয়াখানা দেখতে। এডিনবরা চিড়িয়াখানার মুখ্য আকর্ষণ পেঙ্গুইনকে দেখে মুগ্ধ হন। সে সময় স্কটল্যান্ডের রাজা ওলাভের সঙ্গে মিল রেখে তার নামকরণ করা হয় নীলস ওলাভ। তার সাথে ১৯৭২ সালে দ্বিতীয়বার তার সঙ্গে দেখা করতে এসে কিংস গার্ডের কর্তাব্যক্তিরা তাঁকে দেয় চাকরির নিয়োগপত্র। কিংস আর্মিতে ল্যান্সকর্পোরাল পদে যোগ দেয় নিলস ওলাভ।  চিড়িয়াখানাতেই থাকত সে, আর সেখানেই নিয়মিত বেতন আসত তার নামে। দশ বছর বাদে কর্পোরাল, এবং আরও পাঁচ বছর বাদে সার্জেন্ট পদে প্রোমোশন হয় পেঙ্গুইন ওলাভের। বিদেশে সেনারা পোশাকবিধি মেনে চলছে কি না, নরওয়েতে না থেকেও  তা নজরে রাখার ভারও বর্তেছিল স্কটল্যান্ডের পেঙ্গুইনের উপরে। ২০০৮ সালের নাইট উপাধি পায় পেঙ্গুইন স্যার নীলস। ২০১৬ সালে তাঁকে ব্রিগেডিয়ারের পদে উন্নীত করা হয়। ২০২৩ সালে  স্যার নীলস ওলাভ III হয়ে গেলেন মেজর জেনারেল।।

About Post Author