Home » চাঁদে প্রতিবেশী রাষ্ট্রের মহাকাশচারী, মজার ভিডিও নিয়ে মশগুল সোশ্যাল মিডিয়া

চাঁদে প্রতিবেশী রাষ্ট্রের মহাকাশচারী, মজার ভিডিও নিয়ে মশগুল সোশ্যাল মিডিয়া

সময় কলকাতা ডেস্ক,২৫ আগস্ট : সময় পাল্টে যায়।  পাকিস্তানের পূর্ববর্তী ইমরান খান সরকারের প্রাক্তন তথ্য ও সম্প্রচার মন্ত্রী, ফাওয়াদ চৌধুরী একদা ভারতের চন্দ্রযান ২ নিয়ে ইসরোকে উপহাস করেছিলেন।  তিনি চন্দ্রযান-৩ মিশনকে “মানবজাতির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত” বলে অভিহিত করেছেন। ভারতের অভিনেতা প্রকাশ রাজ চন্দ্রযান ৩ নিয়ে কার্টুন এঁকে এখন বিব্রত। তার বিরুদ্ধে মামলাও করা হয়েছে। অর্থাৎ চন্দ্রযান ৩ সাফল্য পেতেই ভারতীয়রা মনে বাড়তি জোর পেয়েছে। যার প্রভাব নেটিজেন দুনিয়ায়।বাংলাদেশ ও ভারত একে অপরকে সময়ে -অসময়ে ভিডিওতে উপহাস করতে ছাড়ে না। অনভিপ্রেত হলেও একে অপরকে আক্রমণ করে থাকে কার্টুন বা মজার ভিডিও বানিয়ে। চন্দ্রযান ৩ চাঁদে সফল অবতরণ করতেই এবার বাংলাদেশকে যেন বাগে পেয়েছে ভারতের নেট দুনিয়ার ভিডিও প্রস্তুতকারী বাহিনী । তাদের চন্দ্রযান ৩-এর সাফল্যের পর  বাংলাদেশকে নিয়ে  একটি উপহাসের ভিডিও শোরগোল ফেলেছে নেট দুনিয়ায়।

গোকুলামকে হারিয়ে ডুরান্ড সেমিফাইনালে ইস্টবেঙ্গল

চাঁদে মহাকাশচারী পাঠিয়েছে ভারতের প্রতিবেশী রাষ্ট্র। শুনতে অদ্ভুত লাগলেও এটাই এখন সামাজিক প্রচার মাধ্যমের সবচেয়ে ভাইরাল ভিডিও। ভিডিওটিতে দেখা যাচ্ছে এক মহাকাশচারী চাঁদের মাটিতে হেঁটে বেড়াচ্ছেন। যেহেতু মাধ্যাকর্ষণ শক্তি চাঁদে খুবই কম সে কারণেই মহাকাশচারী খুবই ধীরগতিতে হেঁটে চলেছেন। কিন্তু ভিডিওটি ১৭ সেকেন্ড চলার পরেই আসল সত্যিটা প্রকাশ পেয়েছে। তাহলে রহস্যটা কি? কাহিনীর শেকড় সেই চন্দ্র অভিযান ঘিরে যখন কিনা ভারতের চন্দ্রযান ৩ এর অভিযান সফল। চাঁদের দক্ষিণ মেরুতে নামতে সক্ষম হয়েছে বিক্রম। ভারতের সাফল্যে উচ্ছ্বসিত সারা বিশ্ব। পাশাপাশি একাধিক রাষ্ট্রের ব্যর্থতা নিয়েও শুরু হয়েছে চর্চা। এরই মাঝে সামাজিক প্রচার মাধ্যমে ভাইরাল হওয়া এই মজার ভিডিও শোরগোল ফেলে দিয়েছে। ভারতে তৈরি হওয়া এই ভিডিওটি পোস্ট করে প্রতিবেশী রাষ্ট্রকে উপহাস করার প্রচেষ্টা চলছে সামাজিক প্রচার মাধ্যমে। মূলত পাকিস্তান ও বাংলাদেশ টার্গেট সামাজিক প্রচার মাধ্যমে। ফুটপাতের পাশে তৈরি করা এই ভিডিওতে মহাকাশচারীর পাশাপাশি অটো চলতেও দেখা গিয়েছে। ফলে এই ভিডিও নিয়ে ইতিমধ্যেই মজায় মশগুল সোশ্যাল মিডিয়া।

আরও পড়ুন :পরিযায়ী পাখির মত ধুপগুড়ি উপনির্বাচনে ভোটার হচ্ছেন বাংলাদেশীরা

About Post Author