Home » দেহে দুটি যৌনাঙ্গ ও তিনটি পা, প্রতিবন্ধকতাকে জীবনের পাথেয় করেছিলেন লেন্টিনি

দেহে দুটি যৌনাঙ্গ ও তিনটি পা, প্রতিবন্ধকতাকে জীবনের পাথেয় করেছিলেন লেন্টিনি

সময় কলকাতা ডেস্ক, ২৭ আগস্ট :  ফ্রান্সেসকো ফ্রাঙ্ক লেন্টিনি। এক দেহে তিনটি পা, চারটি পায়ের পাতা আর দুটি যৌনাঙ্গ। শুনতে অস্বাভাবিক হলেও এরকম অস্বাভাবিক শারিরীক বৈশিষ্ট্য নিয়েও ৭৭ বেঁচেছিলেন লেন্টিনি যার জন্ম ইতালির সিসিলিতে। ৩০ বছর বয়সে মার্কিন নাগরিকত্ব নেন লেন্টিনি।  শারীরিক  অস্বাভাবিকত্ব থাকায়, সেই অস্বাভাবিকত্বকেই ছোটবেলা থেকেই বাঁচার রসদ করেন লেন্টিনি। ইতালিয়-আমেরিকান লেন্টিনির জীবনের একটা বড় অংশ কাটে বিভিন্ন সার্কাস বা সাইড শো প্রদর্শনীতে।

এক বছর আগে উত্তরপ্রদেশের বেরিলিতে  ঋদ্ধি ও সিদ্ধি জন্মেছিল যাদের সম্প্রতি এইমসে আলাদা করা হয়েছে জটিল অস্ত্রোপচারের  মাধ্যমে। পৃথিবীর বিস্ময় ফ্রান্সেসকো লেন্টিনিকে আলাদা করা সম্ভব ছিল না। কারণ বৈজ্ঞানিকভাবে  যমজ হয়ে জন্মে জুড়ে থাকা শরীরে অনেক বৈশিষ্ট্য  ছিল এমন যে যেখানে তাকে আলাদা করাই অসম্ভব। লেন্টিনির তবুও অসুবিধে হয় নি। তিনি নিজের মত করে বেঁচেছেন।

১৮৮৯ সালে জন্ম লেন্টিনির।পরিবারের ১২ সন্তানের (সাত বোন এবং পাঁচ ভাই) মধ্যে পঞ্চম ছিলেন। জন্মের কিছুদিনের মধ্যেই তাঁর তার বাবা-মা তাঁকে তাঁর কাকার কাছে পাঠিয়ে দেন।চার মাস বয়সে  নেপলসের একজন বিশেষজ্ঞের দ্বারা পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছিল লেন্টিনিকে । শৈশবে তিনি অন্যান্য শিশুদের সাথে খেলতে শুরু করেন এবং তার তৃতীয় পা সোজা করতে সক্ষম হন, কিন্তু হাঁটতে পারেননি।তিনি তিন পা, চার পা এবং দুটি যৌনাঙ্গ থাকার জন্য পরিচিত হয়ে ওঠেন।

লেন্টিনির তিনটি পা দৈর্ঘ্যে  আলাদা আলাদা ছিল, একটি ছিল ৩৯ ইঞ্চি এবং অন্যটি ৩৮ ইঞ্চি।তৃতীয় পা ছিল মাত্র ৩৬ ইঞ্চি এবং উল্লেখ্য, তাঁর উচ্চতা ছিল সাড়ে পাঁচফুট।এতে তাঁর অসুবিধে হয় নি।পরবর্তী সময়েও তাঁর অস্বাভাবিক  শারীরিক কারণ সত্ত্বেও তার খ্যাতি ক্রমেই বেড়েছে। কারণ  তার অস্বাভাবিক শারীরিক গঠনকে  লেন্টিনি ঈশ্বরের আশীর্বাদ হিসেবেই মেনে নিয়েছিলেন। বন্ধুদের কাছে তিনি এতটাই খ্যাতি পান যে তারা তাঁকে দ্যা কিং বলে ডাকত।

আট বছর বয়স থেকেই তিনি বিভিন্ন শো-তে অংশ নিতে থাকেন,  ১৮৯৭  সালে লন্ডন সহ অসংখ্য শহরে তাকে প্রদর্শন করা হয়েছিল। অতঃপর লেন্টিনির পরিবার মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যায়।লেন্টিনি তারপর রিংলিং ব্রাদার্স সার্কাসে যোগদান করে- দ্য গ্রেট লেন্টিনি হিসেবে সাইডশো ব্যবসায় প্রবেশ করেন।তার কর্মজীবন চল্লিশ বছরেরও বেশি সময় ধরে বিস্তৃত ছিল এবং তিনি বার্নাম এবং বেইলি এবং বাফেলো বিলের ওয়াইল্ড ওয়েস্ট শো সহ প্রতিটি বড় সার্কাস এবং সাইডশোতে কাজ করেছিলেন।তাঁর সমবয়সীদের ও পরিচিত মণ্ডলে  দ্যা কিং তার যৌবনে, তাঁর তৃতীয় পা ব্যবহার করে স্টেজ জুড়ে একটি ফুটবলকে কিক করতেন—তাই তার একটি বিশেষ শো -এর নাম ছিল থ্রি-লেগড ফুটবল প্লেয়ার।

১৮ বছর বয়সেই  তিনি থেরেসা মারেকে বিয়ে করেন,  তাদের চারটি সন্তান হয়।ফ্রাঙ্ক এবং থেরেসা ১৯৩৫ সালের দিকে আলাদা হয়ে গেলে, তিনি হেলেন শুপের সাথে একটি নতুন জীবন শুরু করেন, যার সাথে তিনি তার মৃত্যুর আগ পর্যন্ত একসাথে ছিলেন।লেন্টিনি ৭৭ বছর বয়সে ফুসফুস জনিত সমস্যায় মৃত্যুর আগেও তিনি ছিলেন বিখ্যাত, মৃত্যুর পরেও তাকে মানুষ ভোলে নি। শারীরিক প্রতিবন্ধকতা জয় করে প্রতিবন্ধকতাকে জীবনের পাথেয় করে তুলেছিলেন তিনি।।

About Post Author