সময় কলকাতা ডেস্ক,২৬ আগস্ট : ” আতে যাতে হাসতে গাতে শোচা থা মেয় নে মন মে কয়ি বার ” – গানের কথাই সারাজীবন ভেবেছিলেন তিনি।ম্যায়নে পেয়ার কিয়া, হাম আপকে হ্যায় কৌন, বাজিগর, জুড়য়া 2, কোই মিল গ্যায়া সহ একাধিক জনপ্রিয় চলচ্চিত্রের একাধিক জনপ্রিয় গান সেই সঙ্গীতভাবনার অঙ্গ।এই সমস্ত গানের কলিতে আসমুদ্রহিমাচল দুলে উঠেছিল আর লেখনীর পেছনে ছিল যার হাত,সেই দেব কোহলি প্রয়াত হলেন। বয়সজনিত কারণেই তাঁর প্রয়াণ। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮০।
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্ম তাঁর।দেব কোহলি ১০০ টিরও বেশি গানের জন্য গান লিখেছিলেন।ম্যয়নে পেয়ার কিয়া চলচ্চিত্রের আতে যায় হাঁস্তে গাতে ছাড়াও
তার কয়েকটি বিখ্যাত গানের মধ্যে রয়েছে ইয়ে কালি কালি আঁখিঁ, মায়ে নি মায়ে, পহলা পহলা প্যায়ার,দিদি তেরা দেবর দিবানা সহ আরও বেশ কিছু গান।
তিনি ১৯৬৯ সালের গুন্ডা চলচ্চিত্র দিয়ে দেব কোহলি চলচ্চিত্র জীবন শুরু করেন। লাল পাথথরের গান ও তাঁর রচনা। লক্ষীকান্ত -পেয়ারেলাল ,শংকর-জয়কিষান, রাহুল দেব বর্মন থেকে শুরু করে অনু মালিক বা আনন্দ মিলিন্দ সহ সুরকারদের সঙ্গে কাজ করেছেন তিনি। ৫০ বছরের বেশি সময় ধরে তাঁর চলচ্চিত্র জগতের সঙ্গে যে যোগাযোগ তা থেমে গেল শনিবার সকালে।
শনিবার সন্ধ্যা ৬টা নাগাদ যোগেশ্বরী পশ্চিমের ওশিওয়ারা শ্মশানে দেব কোহলির শেষকৃত্য অনুষ্ঠিত হবে।অনু মালিক, আনন্দ রাজ আনন্দ, উত্তম সিং প্রমুখের মতো বলিউড সঙ্গীত শিল্পের বিশিষ্ট ব্যক্তিরা প্রয়াত প্রবীণ গীতিকারকে তাদের শ্রদ্ধা জানিয়েছেন।।
আরও পড়ুন :প্রয়াত বিশিষ্ট নজরুলগীতি শিল্পী কল্যাণী কাজী


More Stories
জন্মদিনে বাড়ি নিয়ে নারাজ বাবা-মা, সহপাঠীর হাত ধরে হোস্টেল থেকে চম্পট নাবালক পড়ুয়ার!
ডিএ এবং বেতনবৃদ্ধি, সরকারি কর্মীদের নিয়ে রাজ্য কী বলছে?
জামাইষষ্ঠীর নতুন অতিথি,গাছ থেকে আম পেড়ে খেল হাতি