সময় কলকাতা ডেস্ক, ৩০ আগস্ট: কোলেস্টেরল বৃদ্ধি পেলে তা বিভিন্ন রক্তনালীতে জমতে পারে। কোলেস্টেরল নিয়ন্ত্রণে না থাকলে হার্ট অ্যাটাক, পেরিফেরাল আর্টারি ডিজিজ, স্ট্রোক সহ নানা অসুখের দেখা দেয়। রক্তে কোলেস্টেরল এর মাত্রা বাড়তে থাকলে শরীরে দেখা দিতে পারে কঠিন রোগ। এই পদার্থ শরীরে বাড়তে থাকলে তা রক্তনালীর মধ্যে জমা হয়। ফলে রক্ত ঠিকভাবে চলাচল করতে পারেনা। বিশেষজ্ঞরা তাই বলছেন কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে দামি ওষুধের পাশাপাশি কিছু খাবার মহৌষধি। কোলেস্টেরল নিয়ন্ত্রণে এই খাবারগুলির ভূমিকা অনস্বীকার্য। এই তালিকায় রয়েছে-

আপেল
কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে আপেল অত্যন্ত কার্যকরী। আপেলে রয়েছে বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট যা খুব সহজে কোলেস্টরলকে কমাতে সাহায্য করে। তাই নিয়মিত একটি করে আপেল খেলে খুব সহজেই বিভিন্ন অসুখ দূর করা যায়। আপেলে রয়েছে পর্যাপ্ত পরিমানে ফাইবার যা এল ডি এল বা খারাপ কোলেস্টরলকে কমাতে সাহায্য করে। এছাড়াও ডায়াবিটিস, ব্লাডপ্রেশার সহ বিভিন্ন অসুখে ভুক্তভোগীদের জন্যও আপেল উপকারী। তাই সকলকেই আপেল খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

স্ট্রবেরি
যদিও স্ট্রবেরি বিদেশী ফল তবুও আজকাল এই ফলের প্রচলন অনেকাংশে বেড়ে গিয়েছে। এই ফলে রয়েছে ভিটামিন সি, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট। স্ট্রবেরি কোলেস্টরল কমাতে সাহায্য করে। তাই সুস্থ থাকতে নিয়মিত স্ট্রবেরি খান।
আরও পড়ুন বিশ্ব ৱ্যাঙ্কিংয়ে আবার শীর্ষে নোভাক জোকোভিচ
বিউলির ডাল
এই ডাল খেতে খুবই সুস্বাদু। ইডলি,ধোসা,বড়া এই ডাল দিয়েই তৈরি করা হয়।এই ডালে রয়েছে,প্রোটিন,পটাশিয়াম,ক্যালশিয়াম,আয়রন,ভিটামিন এ এবং বি। এছাড়াও এই ডালে সলিউবল এবং নন সলিউবল ফাইবার রয়েছে। যা হজম ক্ষমতা ঠিক রাখতে সাহায্য করে। পাশাপাশি কোলেস্টেরল দূর করতে এই ডালের জুড়ি মেলা ভার।

টম্যাটোর রস
টম্যাটোর লাইকোপিন শরীরে লিপিডের মাত্রা বাড়াতে এবং লাইপোপ্রোটিনের মাত্রা কমাতে ব্যাপক সাহায্য করে। রোজ আধ কাপ করে টম্যাটোর রস খেতে পারলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা সম্ভব।


More Stories
চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা সরকারের
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু