Home » সুতপা চৌধুরী হত্যাকাণ্ডের সাজা ঘোষণা বৃহস্পতিবার

সুতপা চৌধুরী হত্যাকাণ্ডের সাজা ঘোষণা বৃহস্পতিবার

সময় কলকাতা ডেস্ক, ৩০ আগস্ট : প্রায় ১৬ মাস পরে সুতপা চৌধুরী খুনে দোষী সাব্যস্ত সুশান্ত চৌধুরীর সাজা ঘোষণা হতে চলেছে বৃহস্পতিবার। বহরমপুরে  প্রকাশ্য রাস্তায় সুতপা চৌধুরীকে তার প্রত্যাখ্যাত ‘প্রেমিক’ সুশান্ত চৌধুরী কুপিয়ে খুন করে। মালদার বাসিন্দা বহরমপুরের কলেজ ছাত্রী খুন হয়েছিল ২০২২ সালের ২ মে। সুশান্তকে গ্রেফতার করে ৭৫ দিনের মাথায় চার্জশিট জমা দিয়েছিল পুলিশ। মঙ্গলবার তাকে দোষী সাব্যস্ত করেফাস্ট ট্র্যাক কোর্টের অতিরিক্ত জেলা দায়রা বিচারক সন্তোষকুমার পাঠক।বুধবার তার সাজা ঘোষণার কথা থাকলেও  পিছিয়ে তা বৃহস্পতিবার করা হয়েছে। সুশান্তের ফাঁসির দাবি জানিয়েছে সুতপার পরিবার। বহরমপুর আদালতে বুধবার আরেক প্রস্থ শুনানি হয়। সরকারপক্ষ  ও আসামিপক্ষের  আইনজীবীদের বক্তব্য শোনার পরে  বিচারক জানিয়েছেন বৃহস্পতিবার সাজা ঘোষণা হবে। সরকারপক্ষ  মৃত্যুদণ্ডের আবেদন জানিয়েছেন, আসামিপক্ষের বিচারক  বলেছেন সবদিক বিচার করে যাবজ্জীবন কারাদণ্ডের  সাজা দেওয়া হোক।

About Post Author