স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১ সেপ্টেম্বর: আরও একটা মর্মান্তিক মৃত্যুর সাক্ষী থাকল ফুটবল মাঠ। আবার সেই কলকাতা ময়দান। বৃহস্পতিবার কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে খেলা ছিল মহামেডান স্পোর্টিং বনাম আর্মি রেডের। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল মহামেডানের ঘরের মাঠে। ফলে অনেক সাদা কালো সমর্থক ভিড় জমিয়েছিলেন মাঠে। দলের খেলা দেখতে ছুটে গিয়েছিলেন সিরাজউদ্দিন। কিন্তু সুস্থ অবস্থায় আর বাড়ি ফেরা হল না তাঁর। মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বছর ছাপ্পান্নর সিরাজউদ্দিনের।
A Heartfelt Tribute to Our Beloved Fan ????️⚽️
It is with heavy hearts that we share the news of passing away of our ardent fan, Sirajuddin. ????
Condolence go out to his family. pic.twitter.com/6civ3KLIX5
— Mohammedan SC (@MohammedanSC) August 31, 2023
প্রিমিয়ার ডিভিশনের ম্যাচকে কেন্দ্র করে এদিন রণক্ষেত্রের চেহারা নেয় মহামেডান মাঠ। এই মরশুমে কলকাতা লিগ জেতার অন্যতম প্রধান দাবিদার কলকাতার তৃতীয় প্রধান মহামেডান স্পোর্টিং। এই মরশুমে দলের খেলা দেখতে কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও দেখা যাচ্ছে সাদা কালো সমর্থকদের ঢল। এদিনও প্রচুর সাদা কালো সমর্থক হাজির হয়েছিল ঘরের মাঠে প্রিয় দলের খেলা দেখার জন্য। এই ম্যাচে যদিও প্রথমে গোল করে এগিয়ে যায় আর্মি রেড।
আরও পড়ুন শ্রীলঙ্কার বিরুদ্ধে হার দিয়ে এশিয়া কাপের অভিযান শুরু বাংলাদেশের

ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল করে তাঁরা। আর বিপক্ষ দল এগিয়ে যেতেই উত্তপ্ত হয়ে ওঠে মাঠ। রেফারির অনেক সিদ্ধান্তের প্রতিবাদ করতে দেখা যায় পিছিয়ে থাকা দলের সমর্থকদের। গ্যালারি থেকে শুরু হয় ইটবৃষ্টি। গ্যালারির পরিস্থিতি বেগতিক দেখে দীর্ঘ সময় ম্যাচ বন্ধের সিদ্ধান্ত নেন রেফারি। অনেক সমর্থক ফেন্সিং টপকে মাঠে ঢুকতে যান। জানা গিয়েছে তখন গ্যালারি থেকে পড়ে গিয়ে আহত হন সিরাজউদ্দিন। মাঠের উত্তেজনা সামাল দিতে না পেরে হার্ট অ্যাটাক হয় তাঁর।

আরও পড়ুন কলেজ ক্যাম্পাসে গঞ্জিকা সেবনের ভিডিও ভাইরাল
তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে মৃত সিরাজউদ্দিন খিদিরপুর মসজিদ গলির বাসিন্দা। গোটা ঘটনায় শোকস্তব্ধ তাঁর পরিবার। দ্বিতীয়ার্ধের শেষ দিকে খেলায় সমতা ফেরায় মহামেডান। পেনাল্টি থেকে গোল করে দল। কিন্তু সেই গোলের আনন্দ আর উপভোগ করা হল না সিরাজউদ্দিনের।


More Stories
FIFA Worldcup 2026 : কোরিয়ার চোরাগতিতে বিধ্বস্ত চেকিয়া
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
প্লে-অফে যেতে হলে কেকেআর-কে কী করতে হবে? কলকাতার সামনে কোন পথ খোলা?