সময় কলকাতা ডেস্ক, ১ সেপ্টেম্বরঃ ২০১৪ লোকসভা নির্বাচনে বিজেপির নির্বাচনী ইস্তেহারে একটি এজেন্ডার বাস্তব রূপায়ণে নেমে পরে মোদি সরকার। ২০১৪ লোকসভা নির্বাচনের বিজেপির ইস্তেহারের ১৪ নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা ছিল নির্বাচনী সংস্কারে বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ। পরবর্তী ক্ষেত্রে বিজেপির একাধিক নেতার মুখে শোনা গিয়েছিল ‘এক দেশ, এক নির্বাচন’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই ‘এক দেশ, এক নির্বাচনের’ স্বপক্ষে একাধিকবার সওয়াল করেছেন। এই নির্বাচনী সংস্কার কতটা কার্যকর হতে পারে, সে বিষয়ে আলোচনার জন্য আলাদা কমিটি গঠন করল মোদি সরকার। সূত্রের খবর অনুযায়ী প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। যে কমিটির কাজ হবে বিভিন্ন সম্ভাবনা খতিয়ে দেখা।

এই মুহূর্তে একসঙ্গে লোকসভা ও সকল রাজ্যের বিধানসভা ভোট একসঙ্গে করানো সম্ভব কিনা তাও খতিয়ে দেখবে এই কমিটি। এর পাশাপাশি কি কি সমস্যা নতুন করে তৈরি হতে পারে এবং সেই সমস্যার সমাধান কি কি হতে পারে ,তার পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করবে এই কমিটি। প্রসঙ্গত, একদা এই ভারতে ‘ওয়ান নেশন ওয়ান ইলেকশন’ ধাঁচে ভোট পর্ব অনুষ্ঠিত হত। ১৯৭১ সালে দেশে অন্তর্বর্তীকালীন নির্বাচন অনুষ্ঠিত হয় তারপর থেকে কার্যত ‘ওয়ান নেশন ,ওয়ান ইলেকশন’ প্রক্রিয়া ভেস্তে যায়। অর্থাৎ ১৯৬৭ সাল পর্যন্ত এক দেশ এক নির্বাচন পদ্ধতিতেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই পুরনো প্রক্রিয়াকে ফিরিয়ে আনার জন্য প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ২২ শে সেপ্টেম্বর পর্যন্ত সংসদে বিশেষ অধিবেশনের ডাক দিয়েছে মোদি সরকার।
আরও পড়ুন দারুণ সুখবর! এক ধাক্কায় অনেকটাই দাম কমল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের

যদিও এই অধিবেশনের আলোচিত বিষয় কি হবে সে বিষয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোন কিছু জানানো না হলেও, রাজনৈতিক বিশেষজ্ঞদের অনুমান ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল পেশ হতে পারে এই অধিবেশনে। এর আগেও কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রী এই ‘এক দেশ, এক নির্বাচন’ প্রক্রিয়ার স্বপক্ষে বক্তব্য রাখতে গিয়ে যুক্তি দিয়েছিলেন যে, এই পদ্ধতিতে নির্বাচন হলে সরকারিভাবে নির্বাচনের খরচ এক ধাক্কায় অনেক কমে যাবে এবং নির্বাচিত সরকার ও দেশের মানুষের জন্য কাজ করার সময় বেশি পাবে। রাজ্য ও কেন্দ্রের সমন্বয় বহু অংশে বৃদ্ধি পাবে। রাজ্য ও কেন্দ্রের সম্পর্কের সরলীকরণ হবে। এখন দেখার বিষয় এটাই যে, কেন্দ্রীয় সরকারের ডাকা লোকসভার এই বিশেষ অধিবেশনে ওয়ান নেশন, ওয়ান ইলেকশন বিল হয় কিনা?


More Stories
ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধির প্রভাব কোথায়? বিরোধিতা কেন?
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!