সময় কলকাতা ডেস্ক, ২ সেপ্টেম্বর: আসন্ন জি-২০ সম্মেলন নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। আগামী ৯ সেপ্টেম্বর দিল্লিতে বসতে চলেছে জি-২০ ভুক্ত দেশগুলির শীর্ষ সম্মেলন। এই জি-২০ সম্মেলনে যোগ দিতে দু’দিনের ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইতিমধ্যেই হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, সম্মেলনের আগেই অর্থাৎ ৭ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ভারতে আসতে পারেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটাই হবে বাইডেনের প্রথম ভারত সফর। জি-২০-র সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্টের এই ভারত সফর নিসন্দেহে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

এবার জি-২০ ভুক্ত দেশগুলির সম্মেলনে জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে সন্ত্রাসবাদ সহ একাধিক বিষয়ে আলোচনার হওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বৈঠকে প্রতিরক্ষা, বাণিজ্য সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে। এবার জি-২০র সভাপতিত্বের দায়িত্ব পেয়েছে ভারত। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সফরের আগে মার্কিন আধিকারিক ডোনাল্ড লু জানিয়েছিলেন, ‘বাইডেন এই ভারত সফর নিয়ে খুবই উৎসাহী। জি-২০ সম্মেলনের সদস্য হিসাবে এটাই তাঁর প্রথম ভারত সফর হতে চলেছে।’ কিছুদিন আগেই মার্কিন সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেসময় হোয়াইট হাউসে বিশেষ নৈশভোজের আয়োজন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
আরও পড়ুন কো-অর্ডিনেশন কমিটি গঠন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র

প্রসঙ্গত, সেপ্টেম্বর মাসে দিল্লিতে এবারের জি-২০ সম্মেলন বসতে চলেছে। এবার এই সম্মেলনে সভাপতিত্ব করছে নয়াদিল্লি। ভারতের সভাপতিত্বে জি-২০ সামিটে ১১০টি দেশের ১২ হাজার ৩০০ প্রতিনিধিরা অংশ নিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ছাড়াও ভারতে আসছেন বিদেশ সচিব টনি ব্লিঙ্কেন, অর্থ সচিব জ্যানেট ইয়েলেন ও বাণিজ্য সতিব গিনা রাইমন্ডো। কার্যত সেকারণেই এবারের জি-২০ সম্মেলন বিশ্ব দরবারে ভারতের শক্তিশালী নেতৃত্বকে প্রতিষ্ঠা করবে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে,ভারতে যেসময় জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে, ঠিক সেসময়ই আমেরিকায় অনুষ্ঠিত হবে এপেকের বৈঠক। যদিও এবারের জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যোগ দিতে পারেন বলে মস্কোর তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বৈঠকও করেন মার্কিন পররাষ্ট্র সচিব।


More Stories
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?
ফিফা বিশ্বকাপ ২০২৬ গোল্ডেন বুটের দৌড়, মেসির প্রতিদ্বন্দ্বী কে?
আবার বাড়ল পেট্রোল, ডিজেলের দাম