সময় কলকাতা, ৩ সেপ্টেম্বর : উত্তর ইরাকে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই শিয়া সম্প্রদায়ভুক্ত ইরানী তীর্থযাত্রী।লক্ষ লক্ষ মানুষ পবিত্র নগরী কারবালায় বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় সমাবেশের জন্য একত্রিত হয়েছে, এই অবকাশে ইরাকের মৃত্যু শোকের আবহ তৈরি করেছে।
সূত্রের খবর,দুজাইল এবং সামাররা শহরের মধ্যে দুর্ঘটনায় বহু মানুষের প্রানহানি ছাড়াও কমপক্ষে ১৩ জন আহত হয়েছে, শনিবার সালাহদ্দীন প্রদেশের স্বাস্থ্য পরিষেবার আধিকারিক খালেদ বুরহান জানিয়েছেন। তাঁর মতে মৃত্যুর সংখ্যা ১৬। বুরহান দুর্ঘটনার পরিস্থিতির বিশদ বিবরণ না দিলেও জানানো হয়েছে যে নিহতদের বেশিরভাগই ইরান থেকে আসা দর্শনার্থী।আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।
অন্য একটি সূত্র মারফত জানা গিয়েছে শনিবার ঘটনাটি প্রকাশ্যে এলেও সকাল হওয়ার আগেই দুর্ঘটনা ঘটেছে। মধ্যরাতের কিছু আগে দুটি মিনিবাসের মধ্যে,একে অপরের সাথে সরাসরি সংঘর্ষ হয়। সালাহউদ্দিনের একজন মেডিকেল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সংবাদ সংস্থাকে দুর্ঘটনার বিবরণ ও কারণ বলেছেন, কারণ তিনি সংবাদমাধ্যমের সাথে কথা বলার জন্য অনুমতি পান নি। মিনিবাস দুটির চালকদের মধ্যে একজন গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিলেন বলে স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন। তাঁর মতে মৃত্যুর সংখ্যা ১৮।
শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পরিসংখ্যান অনুসারে এ বছর ২.৬ মিলিয়ন তীর্থযাত্রী ইরাকে এসেছেন , যাদের মধ্যে অনেকেই ইরান থেকে এসেছেন, সড়ক বা আকাশপথে ইরাকে প্রবেশ করেছেন।সমাবেশটি শিয়া ইসলামের প্রতিষ্ঠাতা ব্যক্তিত্ব এবং নবী মুহাম্মদের নাতি ইমাম হুসেনের হত্যার জন্য ৪০ দিনের শোকের কার্যকালের সাথে জড়িয়ে আছে।
উল্লেখ্য, ইরাকে সড়ক দুর্ঘটনা লাগাতার বেড়েই চলেছে। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে ইরাকে গত বছর সড়ক দুর্ঘটনায় ৪৯০০ জনেরও বেশি লোক মারা গিয়েছিল অর্থাৎ প্রতিদিন গড়ে ১৩ জনের মৃত্যু হয়। এক্ষেত্রে চালকদের ত্রুটি অনেকসময় প্রকট হয়েছে।
আরও পড়ুন :ওড়িশার বালেশ্বরে রেল দুর্ঘটনা মামলায় ৩ রেল আধিকারিকের বিরুদ্ধে চার্জশিট পেশ সিবিআইয়ের


More Stories
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক