স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৪ সেপ্টেম্বর: শেষ হল ১৩২ তম ডুরান্ড কাপের আসর। রবিবারের মেগা ফাইনালে মুখোমুখি হয় কলকাতার দুই প্রধান। ইস্টবেঙ্গলকে হারিয়ে দীর্ঘ ২৩ বছর পর ডুরান্ড কাপ জিতল মোহনবাগান। একই সঙ্গে ১৯ বছর আগে ডুরান্ড ডার্বিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হারের প্রতিশোধও নিল সবুজ মেরুন ব্রিগেড। এখনও পর্যন্ত মোট ১৭ বার ডুরান্ড কাপ জয়ের অনবদ্য নজির স্থাপন করল গঙ্গাপারের শতাব্দী প্রাচীন ক্লাব।
আরও পড়ুন সংসদের বিশেষ অধিবেশনের আগে ইন্ডিয়া জোটের বৈঠক ডাকলেন মল্লিকার্জুন খাড়গে
With crucial performances & important goals throughout the tournament, here's presenting our Golden Ball Winner for the #132ndEditionofIndianOilDurandCup , ???????????????????????????????????????????? , @eastbengal_fc pic.twitter.com/VcO4pwzCbv
— Durand Cup (@thedurandcup) September 3, 2023
এতবার এই প্রতিযোগিতা কোনও দল জেতেনি। দ্বিতীয় স্থানে রইল ইস্টবেঙ্গল। তাঁরা মোট ১৬ বার জিতেছে এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্ট। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বীকে হারালেও ব্যক্তিগত পুরস্কারের দিক থেকে মোহনবাগানকে টেক্কা দিয়েছে কলকাতার বাকি দুই প্রধান। টুর্নামেন্ট সেরার গোল্ডেন বল পুরস্কার জিতেছেন ইস্টবেঙ্গলের নন্দকুমার। এই মরশুমে ওড়িশা এফসি থেকে ২৭ বছরের এই উইঙ্গারকে দলে নিয়েছে লাল হলুদ।

ক্লাবের তাঁর উপর আস্থার মান রাখলেন তামিলনাড়ুর এই ফুটবলার। ডুরান্ড কাপের প্রথম ডার্বিতে নন্দ কুমারের গোলেই মোহনবাগানকে হারিয়েছিল ইস্টবেঙ্গল। নর্থ ইস্টের বিপক্ষেও পিছিয়ে পড়ে নন্দার গোলেই সমতা ফেরায় মশাল ব্রিগেড। ফাইনালে দল হারলেও ভালো ফুটবল উপহার দিয়েছেন তিনি। টুর্নামেন্টের সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন মোহনবাগানের বিশাল কাইথ। গত মরশুমে এটিকে মোহনবাগানের আইএসএল জয়ের অন্যতম কাণ্ডারি বিশাল। এবারও দুরন্ত ফর্মে রয়েছেন।
Talk about keeping your team alive till the last moment , with important saves at crucial junctures he took his team over the line, here's presenting the Golden Glove winner for the #132ndEditionofIndianOilDurandCup , ???????????????????????? ????????????????????, @mohunbagansg pic.twitter.com/5GWkWtAS9V
— Durand Cup (@thedurandcup) September 3, 2023
আরও পড়ুন ১৬টি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
এবারও ডু রান্ড কাপে দলকে নিশ্চিত পতনের হাত থেকে বাঁচিয়েছেন তিনি। ফলে টুর্নামেন্ট কর্তৃপক্ষ সোনার গ্লাভসটি বিশালের হাতে তুলে দিয়েছেন। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মহামেডানের ডেভিড লালহানসঙ্গা। দল নকআউট পর্বে পৌঁছতে না পারলেও, গোল করার নিরিখে বাকিদের টেক্কা দিয়ে সোনার বুট নিজের নামে করেছেন ডেভিড। এছাড়াও ফাইনালে হারলেও প্রায় ৩০ লক্ষ টাকার পুরস্কার পেয়েছে ইস্টবেঙ্গল। জয়ী হিসেবে মোহনবাগানের ঝুলিতে গিয়েছে ইস্টবেঙ্গলের প্রাপ্ত অর্থের দ্বিগুণ অর্থ।


More Stories
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত