সময় কলকাতা ডেস্ক, ৭ সেপ্টেম্বর : কেরালায় এক হৃদয়বিদারক ঘটনায় ছেলের পথদুর্ঘটনায় মৃত্যুর পরে শোকে আত্মহত্যা করলেন মা।কেরালার তিরুবনন্তপুরমের মহিলা একটি দুর্ঘটনায় তার ছেলে মারা যাওয়ার পরে একটি কূপে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলে অভিযোগ।মহিলা পেশায় স্কুল শিক্ষিকা।
আরও পড়ুন :খেয়াল ও টপ্পার কিংবদন্তী গায়িকা মালিনী রাজুরকার প্রয়াত
পুলিশ জানিয়েছে, তিরুবনন্তপুরমের একজন স্কুল শিক্ষিকা শেজা বেগম আত্মহত্যার পথ বেছে নিয়েছেন যখন যখন তাঁর স্বামী এবং আত্মীয়রা তার পথ দুর্ঘটনায় মৃত ছেলের আনার জন্য ওয়েনাদে রওনা হয়েছিল।শেজা বেগমের ছেলে, সাজিন মোহাম্মদ, ওয়েনাদের একটি কলেজে ভেটেরিনারি সায়েন্সের মাস্টার্সের ছাত্র। মঙ্গলবার বিকেলে একটি জিপ তার মোটরসাইকেলকে ধাক্কা দেওয়ার পরে সে গুরুতর আহত হয়।পুলিশ জানিয়েছে, মুহম্মদকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও মঙ্গলবার রাতে তিনি মারা যান। বুধবার এই খবর পেয়ে বাড়ির লোকেরা দেহটি আনার জন্য যায়।
আরও পড়ুন : রোগীদের পাশাপাশি নিষ্প্রাণ কাঠের টুকরোকে জীবন্ত করে তোলেন এক শিল্পী- চিকিৎসক
ছেলের শোকে বিহ্বল ছিলেন সাজিনের মা। বাড়ি কার্যত ফাঁকা ছিল। বাড়িতে কেউ না থাকায় আত্মীয়ের বাড়ি চলে যান শেজা বেগম।এসময় চরম সিদ্ধান্ত নিয়ে আত্মঘাতী হন নিহত পড়ুয়ার মা। কুঁয়োয় ঝাঁপ দেওয়ায় প্রাণে বাঁচেন নি তিনি।এক সাথে একই বাড়িতে দুটি মৃত্যুর ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।স্বামী ও কন্যাকে রেখেই আত্মঘাতী হলেন স্কুল শিক্ষিকা শেজা বেগম।।
আরও পড়ুন :মাকে প্রতিবেশীর সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখায় খুন তিনবছরের ছেলে, চার মাস পরে খুনের অপরাধ স্বীকার মায়ের


More Stories
আবার বাড়ল পেট্রোল, ডিজেলের দাম
সুপ্রিম রায় : বিবাহিতা মহিলাদের বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ টিকবে না
আমাদের চেয়ে ভালো গলা কাটতে কেউ জানেনা, বাংলাদেশকে হুঁশিয়ারি নাগাল্যান্ডের মন্ত্রীর