সময় কলকাতা ডেস্ক, ৭ অক্টোবর : আরেক লেডি ম্যাকবেথের মত ঘটনা।একটি মেরুদণ্ড-ঠান্ডা স্বীকারোক্তিতে, এক মা স্বীকার করেছেন যে তিনি তার ৩ বছরের ছেলেকে ধাক্কা মেরে ফেলে খুন করেন। গোয়ালিয়রের এক প্রতিবেশীর সাথে অন্তরঙ্গ অবস্থায় মাকে দেখে ফেলে শিশুটি। ছেলে তাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলার পরে মা নিজের সন্তানকে ছাদ থেকে প্রাণঘাতী ধাক্কা দিয়েছিলেন।
ঘটনাটি চার মাস আগের। তিন বছরের সানি রাঠোর ছাদ থেকে পড়ে মারা যায়। ঘটনাটি নিছক দুর্ঘটনা বলে জানিয়ে জ্যোতি রাঠোর বলেছিলেন যে, যখন তিনি রান্না করছিলেন তখন তার ছেলে খেলতে গিয়ে ছাদের বারান্দা থেকে পড়ে যায়।যাইহোক, চাপা দেওয়া অপরাধের অনুশোচনা তাকে বয়ে নিয়ে বেড়াতে হচ্ছিল।লেডি ম্যাকবেথের মতই,অনুতপ্ত হয়ে ঘটনার চার মাস পরে মঙ্গলবার তিনি তার স্বামীর কাছে তার অপরাধ স্বীকার করেন।
ঘটনাটি এবছর ২৮ এপ্রিলের। পুলিশ কনস্টেবল ধ্যান সিং তার প্লাস্টিকের দোকানের উদ্বোধনের আয়োজন করেছিলেন। অনেক লোককে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন ধ্যান সিং যাদের মধ্যে ছিলেন উদয় ইন্দোলিয়া যে কিনা তার স্ত্রী জ্যোতি রাঠোরের প্রেমিক ।সবাই যখন উদ্বোধনী অনুষ্ঠানে ব্যস্ত ছিল, জ্যোতি এবং উদয় ছাদের বারান্দায় ঘনিষ্ঠ অবস্থায় মিলিত হয়। এই সময় আপত্তিকর অবস্থায় মাকে দেখে ফেলে শিশুটি। জ্যোতি ভয় পায় এবং শিশুটি বিষয়টি সবাইকে জানিয়ে দেবে এই আশঙ্কায় ছেলেকে ছাদ থেকে ছুঁড়ে ফেলে। মাথায় গুরুতর চোট পেয়ে মৃত্যু হয় সানির।
সেদিন দুর্ঘটনা বলে বিষয়টি চাপা দিলেও বিবেক যন্ত্রনা চার মাস ধরে তাড়িয়ে নিয়ে চলেছিল সানির মাকে।রাতে ঘুমের মধ্যে দুঃস্বপ্নও তাড়া করে বেড়াত ছেলেকে খুনের অপরাধ । আর অপরাধের বোঝা বইতে পারছিলেন না জ্যোতি। অবশেষে তিনি তার স্বামীর কাছে অপরাধ স্বীকার করে নেন। পেশায় পুলিশ কর্মী স্বামী ধ্যান সিং বিষয়টি মঙ্গলবার রাতেই পুলিশকে জানান ও পুলিশের হাতে স্ত্রীকে তুলে দেন।
আরও পড়ুন : পাকিস্তান -আফগানিস্তান সীমান্তে জঙ্গি হামলা , নিহত ৪ পাক-সেনা ও ১১ জঙ্গি


More Stories
সিভিক ভলেন্টিয়ারের ধ*র্ষণের শিকার মহিলা সহকর্মী
নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন তরুণীকে গণ*ধ*র্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার
শ্রমিক যোগানের নামে মানব পাচার, চক্রের সন্ধানে এনআইএ, ধৃত এক অভিযুক্ত