Home » দাঁত মাজার পরেও মুখে দুর্গন্ধ? জটিল রোগের ইঙ্গিত নয় তো!

দাঁত মাজার পরেও মুখে দুর্গন্ধ? জটিল রোগের ইঙ্গিত নয় তো!

সময় কলকাতা ডেস্ক,৮ সেপ্টেম্বর: দাঁতের সমস্যা ও মুখের মধ্যে ব্যাক্টেরিয়া জমা হওয়ার কারণে অনেকেরই মুখে দুর্গন্ধ হয়। যা বিজ্ঞানের ভাষায়
হ্যালিটোসিস নামে পরিচিত। কম জল খাওয়া, ঘন ঘন খাবার খাওয়ার অভ্যাস, খারাপ অন্ত্রের স্বাস্থ্য, দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য, তীব্র অ্যাসিডিটি, ঘুমের সময় মুখ দিয়ে শ্বাস নেওয়া ইত্যাদি নানা কারণে মুখের দুর্গন্ধ বৃদ্ধি পেতে পারে। তবে কিছু ঘরোয়া উপায়েই আপনি মুখে দুর্গন্ধ হওয়ার সমস্যা আপনি দূর করতে পারেন। এক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। এতে মুখে দুর্গন্ধ সমস্যা থাকবেনা। ঘরোয়া উপায়ে মুখে দুর্গন্ধ দূর করার জন্য রইল কিছু ঘরোয়া টোটকা-


দিনে দু’বার দাঁত মাজুন

সকালে ঘুম থেকে উঠেই দাঁত মাজা এবং জিভ পরিষ্কার করা আবশ্যিক। এই অভ্যাস মুখের মধ্যে জমে থাকা সমস্ত টক্সিন নির্মূল করতে সাহায্য করে। রাতেও একই কাজ করা বাঞ্ছনীয়, কারণ পরিষ্কার মুখ নিয়ে ঘুমাতে গেলে, রাতে জীবাণুর সংখ্যা বাড়তে পারে না।

খাবারের পরে কুলকুচি ও গার্গল করা

মুখ পরিষ্কার করার জন্য জল অপরিহার্য, বিশেষ করে খাবার খাওয়ার পরে। তাই যে কোনও খাবার খাওয়ার পর কিছু জল মুখে ভরে ২-৩ মিনিটের জন্য সজোরে কুলকুচি করতে হবে, যাতে মুখে খাদ্যকণা জমে না থাকে। খাদ্যকণা জমে থাকেলই মুখে দুর্গন্ধ বেশি হবে।

আরও পড়ুন   যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় ধৃত ১২ জনের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের পুলিশের

সঠিকভাবে খাবার খাওয়া

ঘন ঘন খাবার খেতে থাকলে খাবার মুখে আটকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। বার বার খেলেও বারবার দাঁত মাজা সম্ভব নয়। তাই মুখের স্বাস্থ্য ভাল রাখতে পরপর দু’টি খাবারের মধ্যে অন্তত তিন ঘণ্টার ব্যবধান রাখা বাঞ্ছনীয়।

পর্যাপ্ত জল পান করা

শরীরের প্রতিটি কাজের জন্য পর্যাপ্ত জল পান করা খুবই জরুরি। মুখের স্বাস্থ্য রক্ষাও তার ব্যতিক্রম নয়। জল বেশি করে খেলে খাবারের কণা এবং অতিরিক্ত ব্যাকটেরিয়া ধুয়ে যায়। মুখ শুকনো হয়ে গেলেও মুখে দুর্গন্ধ হয়। তাই বারবার জল পান।মেথি ও তেজপাতার চা

শুধু চুলের জন্য নয়, মুখের বাজে গন্ধ দূর করতেও কার্যকরি ভূমিকা পালন করে মেথি। তবে এর সাথে মিশিয়ে নিতে হবে তেজপাতা। দুই কাপ জলে এক চা চামচ মেথি ও দুটি বড় তেজপাতা দিয়ে ফুটিয়ে নিতে হবে। জল শুকিয়ে এক কাপ হয়ে গেলে সেটি নামিয়ে চায়ের মতো পান করতে হবে। মুখের দুর্গন্ধ দূর করতে প্রতিদিন এক কাপ করে এই চা পান করতে হবে।

About Post Author