সময় কলকাতা ডেস্ক, ৯ সেপ্টেম্বর: হিন্দিতে একটি প্রবাদ রয়েছে “আগ লাগে চাহে বস্তি মে, বাবা তো রেহতা হেয় মস্তি মে।” এবার এরকম এক ‘বাবার’ দর্শন মিলল মেক্সিকোতে। ভয়ঙ্কর ভূমিকম্প কেঁপে উঠেছে উত্তর আফ্রিকার দেশ মরক্কো। রিখটার স্কেল বলছে ভূমিকম্পের তীব্রতা ৬.৮। এখনও পর্যন্ত প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন প্রায় ২৯৬ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বিপর্যস্ত জনজীবন। কিন্তু এসবের মধ্যেও মরক্কোর এক তরুণ যা করলেন যা সকলকে বাকরুদ্ধ করার জন্য যথেষ্ট।
This guy left the house with his Playstation 5 after a strong earthquake hit Morocco #earthquake#Morocco #زلزال #المغرب pic.twitter.com/9BXI8uJiZG
— Oussama Larhlimi (@Oussazeus) September 8, 2023
সম্প্রতি একটি ছবি প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে ভূমিকম্পের হাত থেকে নিজেকে বাঁচাতে সেদেশের নাগরিকরা বাড়ির বাইরে বেরিয়ে আসছেন। সে দলে রয়েছেন এক যুবক। সেও পরিবারের সঙ্গে বাইরে বেরিয়ে এসেছে। তাঁর পরনে একটা হাফপ্যান্ট ছাড়া আর কিছু নেই। তবে হাতে করে সে ধরে রয়েছে ওইটা। মানে তাঁর প্রিয় ভিডিও গেমস খেলার যন্ত্র প্লে-স্টেশনটি। ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

ওই পোস্টে কমেন্ট ও লাইকের বন্যা বইয়ে দিয়েছেন নেটিজেনরা। একজন মন্তব্য করেছেন, “আপনার কাছে যেটা গুরুত্বপূর্ণ, সেটাকে আপনাকে বাঁচিয়ে রাখতে হবে।” আবার একজন মন্তব্য করেছেন, “এই যুবক নিজের প্রয়োজনটাকে গুরুত্ব দিয়েছেন।” আবার একজন লিখেছেন,”যুবকটি একজন সুপার হিরো।” একজন লিখেছেন,” যন্ত্রটি নিয়ে খালি গায়ে, খালি পায়ে কংক্রিটের উপর দাঁড়ানো উন্মত্ততা, তবে আমি ওর অনুভূতিটা অনুভব করতে পারি।” তবে বেশিরভাগ নেতিজেন এই পরিস্থিতিতে মরক্কোর অধিবাসীদের সুরক্ষা কামনা করেছেন।
আরও পড়ুন ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল মরক্কো, মৃতের সংখ্যা বেড়ে ২৯৬

আসলে, ইউরোপ, আমেরিকা, আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চলে ভিডিও গেমস খেলার একটা উৎসাহ রয়েছে। যুবক যুবতীরা ছাড়াও এই খেলার নেশা রয়েছে সব ধরনের মানুষের মধ্যে। খোলা বাজারে এই যন্ত্রগুলি যথেষ্ট ব্যয়সাধ্য। তবুও কখনও পকেট মানির টাকা বাঁচিয়ে, কখনও কাজ করে টাকা জোগাড় করে নিজেদের গেমিংয়ের সাধ মেটান বিভিন্ন বয়সের যুবক-যুবতীরা। মধ্যবিত্ত পরিবারে এরকম বিনোদনের জিনিস রোজ কেনা সম্ভব হয় না। তাই এই যুবক ওই গেমিং যন্ত্রটিকে হয়তো হাতে করে নিয়ে বাইরে বেড়িয়েছেন, কোনও কিছুর তোয়াক্কা না করে।


More Stories
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
রবীন্দ্র জন্মদিন : মোদি ও মমতার কবিগুরু স্মরণ
রবীন্দ্রনাথের পরলোক চেতনা ও প্রেতচৰ্চা