Home » স্বাদে নতুনত্ব আনতে বানিয়ে ফেলুন আড় মাছের কোফতা কারি

স্বাদে নতুনত্ব আনতে বানিয়ে ফেলুন আড় মাছের কোফতা কারি

সময় কলকাতা ডেস্ক, ১১ সেপ্টেম্বরঃ আড় মাছ কমবেশি অনেকেই খেতে ভালবাসেন। পাতুরি হোক কিংবা ঝোল—নানা ভাবেই বাঙালির মন জয় করেছে আড় মাছ। কোফতা মানেই কি চিতল? অথবা চিংড়ি? সেই দস্তুর ভেঙে এবার পাতে পড়ুক আড় মাছের কোফতা কারি। চিতল মাছের স্বাদ চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন আড় মাছের কোফতা কারি। বাড়ির বড়ো থেকে ছোট,একেবারে চেটেপুটে খাবে আড় মাছের কোফতা কারি। আড় মাছের কোফতা কারি বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
আড় মাছ-৫ পিস
আদা বাটা-১ টেবিল চামচ
লঙ্কা বাটা-১ টেবিল চামচ
নুন ও চিনি-স্বাদমতো
হলুদ গুঁড়ো-১ চা চামচ
গোটা গরম মশলা-৫ গ্রাম
তেজপাতা- ২টি
পেঁয়াজ বাটা-৩-৪ টেবিল চামচ
দই-২-৩ টেবিল চামচ
জিরে গুঁড়ো-১ চা চামচ
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো-১ টেবিল চামচ
নারকেলের দুধ-১ কাপ
ঘি-১ চামচ
গরম মশলা গুঁড়ো-১ চা চামচ

আরও পড়ুন   যুক্তরাষ্ট্র ওপেনে স্বমহিমায় জোকার, জিতলেন জীবনের ২৪ তম গ্র্যান্ডস্লাম

রন্ধন প্রণালী
প্রথমেই আড় মাছ ভালো করে ধুয়ে কাঁটা বেছে মিক্সিতে ঘুরিয়ে পেস্ট তৈরি করে নিন। একটি পাত্রে আড় মাছের পেস্টের সঙ্গে আদা বাটা, লঙ্কা বাটা, নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে নিন। এরপর বাটা আড় মাছের পেস্ট হাতে গোল করে ৩০ মিনিট ম্যারিনেট করে রাখুন। কড়াইতে তেল গরম করে তাতে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে তাতে আদা বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে লাল করে ভেজে নিন। এরপর কড়াইতে দই, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি, হলুদ দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে নারকেল দুধ ও জল দিয়ে ঝোল ফুটতে দিন। ঝোল ফুটে উঠলে গোল গোল করে রাখা আড় ঝোলে ছেড়ে দিন। গ্যাসের আঁচ কমিয়ে ৫ মিনিট ফুটতে দিন। ঝোল ঘন হয়ে এলে ওপর থেকে ঘি আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দিলেই তৈরি আড় মাছের কোফতা কারি।

About Post Author