Home » মন্দারমনির নিরাপত্তা নিয়ে প্রশ্ন, সৈকতে অর্ধনগ্ন তরুণীর দেহ উদ্ধার

মন্দারমনির নিরাপত্তা নিয়ে প্রশ্ন, সৈকতে অর্ধনগ্ন তরুণীর দেহ উদ্ধার

সময় কলকাতা ডেস্ক, ১১ সেপ্টেম্বর :রবিবার দিন মন্দারমনি, চাঁদপুর সমুদ্র সৈকতে ভিড় উপচে পড়ে । সারাদিন তো বটেই, সমুদ্রসৈকতে রাতেও নিরিবিলিতে জায়গায় জায়গায় উৎসবের মেজাজে মানুষ সময় কাটায়। আর এবার মন্দারমনির অদূরে চাঁদপুর সমুদ্রসৈকতের কাছে মিলল তরুণীর অর্ধনগ্ন মৃতদেহ । তরুণীর গায়ে অন্তর্বাস ছাড়া কিছু ছিল না। স্থানীয়রাই মৃতদেহটি দেখতে পেয়ে সিভিক ভলেন্টিয়ারদের জানান যারা পুলিশে খবর দেন। চাঞ্চল্য ছড়ায় তরুণীর অর্ধনগ্ন দেহ উদ্ধার ঘিরে। প্রাথমিকভাবে অনুমান, তাঁকে খুন করা হয়েছে। স্থানীয়রা কেউ তাঁকে চিনতে পারেন নি। তাঁরা জানিয়েছেন, মৃতদেহটি স্থানীয় কোনও মহিলার নয়।পূর্বমেদিনীপুরের মন্দারমনি কোস্টাল থানার পুলিশ বিষয়টি তদন্ত করছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মন্দারমনি, চাঁদপুর বা লাগোয়া সমুদ্র সৈকতগুলিতে সমাজবিরোধী দৌরাত্ম্য বাড়ার অভিযোগ দীর্ঘদিনের। এবার অর্ধনগ্ন যুবতীর দেহ উদ্ধার সেই অভিযোগে সিলমোহর যে দিল শুধু তাই নয়, উঠে এসেছে নতুন অভিযোগ।

নতুন অভিযোগ, এলাকার নিরাপত্তা ঘিরে। সৈকত সরণিতে আলো নেই, অন্ধকার গ্রাস করে থাকে রাতের সৈকত সরণিতে। পুলিশের অনিয়মিত টহলদারি নিয়েও উঠেছে প্রশ্ন। রাতের সৈকত সরণি জুড়ে দুষ্কৃতীদের রাজত্ব, তাদের মুক্তাঞ্চল। অন্য জায়গা থেকে লাশ ভেসে এসেছে কিনা এই প্রসঙ্গে ঢুকতে নারাজ মন্দারমনির স্থানীয় মানুষজন বলছেন, রাতের মন্দারমনি ও চাঁদপুর এখন সমাজবিরোধী কার্যকলাপের বীজতলা। সপ্তাহশেষের দিনে এখানে চলে মোচ্ছব!একের পর এক দেহ মিলছে। সাম্প্রতিক অতীতে শংকরপুরে দেহ মিলেছিল।সেবার মন্দারমণি থেকে দেহ ভেসে এসেছিল – এরকম অনুমান করা হয়েছিল।

এ বিষয়ে,দিঘা – শংকরপুর উন্নয়ন পর্ষদের এগজিকিউটিভ অফিসার মানসকুমার মণ্ডল বলেছেন যে, রাস্তায় আলোর অভাব রয়েছে বলে কোনও অভিযোগ তাঁর কাছে জমা পড়ে নি। ফলে একের পর এক ঘটনা ঘটলেও হেলদোল নেই আধিকারিকদের।।

(ছবি : অংশুমান পন্ডা )

আরও পড়ুন :রানিনগর পঞ্চায়েতে স্থায়ী সমিতির বোর্ড গঠন নিয়ে স্থগিতাদেশ হাইকোর্টের

About Post Author