Home » অস্ট্রিয়ার চিড়িয়াখানায় সাদা গন্ডারের আক্রমণে এক কর্মী নিহত, অপর কর্মী গুরুতর আহত

অস্ট্রিয়ার চিড়িয়াখানায় সাদা গন্ডারের আক্রমণে এক কর্মী নিহত, অপর কর্মী গুরুতর আহত

সময় কলকাতা ডেস্ক,১২ সেপ্টেম্বর : গন্ডার ক্ষেপে গেলে কত মারাত্মক হয় তা হাড়ে হাড়ে টের পাচ্ছে অস্ট্রিয়ার  সালজবার্গের চিড়িয়াখানার কর্তৃপক্ষ।মঙ্গলবার সালজবার্গ পুলিশ জানিয়েছে, অস্ট্রিয়ার চিড়িয়াখানায় একজন পশুর দেখভালকারিনী এক সাদা গন্ডারের আক্রমণে মারা গেছে এবং অন্য একজন কর্মী গুরুতর আহত হয়েছে।

পুলিশ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সালজবার্গ হেলব্রুন চিড়িয়াখানায় পশুর এলাকায় ভোরবেলা কাজে অংশ নেওয়ার সময় গন্ডারটি ৩৩বছর বয়সী একজন মহিলা পশু পালনকারীকে আক্রমণ করেছিল। পুলিশ আরও জানিয়েছে,মহিলা যিনি একজন অভিজ্ঞ চিড়িয়াখানার কর্মী, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান।আরেকজন চিড়িয়াখানার  রক্ষক গন্ডারের আক্রমণে আহত হয়েছেন। ৩৪ বছর বয়সী অস্ট্রিয়ান, গন্ডারটিকে ভয় দেখানোর চেষ্টা করলে গন্ডার তাকেও আক্রমণ করে, পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।তিনি গুরুতর আহত হন এবং সালজবার্গ বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় , যেখানে তার জরুরি অস্ত্রোপচার করা হয়েছে।

About Post Author