Home » সংসদের বিশেষ অধিবেশনের আগেই সর্বদল বৈঠকের ডাক মোদির

সংসদের বিশেষ অধিবেশনের আগেই সর্বদল বৈঠকের ডাক মোদির

সময় কলকাতা ডেস্ক, ১৩ সেপ্টেম্বরঃ  আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সংসদের বিশেষ অধিবেশন ডেকেছে কেন্দ্র। সংসদের বিশেষ অধিবেশনে বিরোধী জোটের মূল এজেন্ডা কী হবে, রণকৌশলই বা কী হবে? তা ঠিক করতেই এই বৈঠক ডাকা হয়েছে বলেই জানা গিয়েছে। ঠিক তার আগেই ১৭ সেপ্টেম্বর, বিকেল সাড়ে ৪টে নাগাদ সর্বদল বৈঠকের ডাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বুধবার সংসদ বিষয় মন্ত্রী প্রহ্লাদ যোশী এই সর্বদল বৈঠকের দিনক্ষণ ঘোষণা করেন। সংসদের বিশেষ অধিবেশন শুরুর আগে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সূত্র মারফত জানা গিয়েছে, সংসদের বিশেষ অধিবেনের মূল অ্যাজেন্ডা কি হবে? তা নিয়ে বিস্তারিত আলচনার জন্যই এই বৈঠক ডাকা হয়েছে।

এই অধিবেশনে মূল অ্যাজেন্ডা কী হবে, সে ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। এবিষয়ে মুখে কুলুপ এঁটেছেন কেন্দ্র। যা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। অনেকে মনে করছেন ‘ইন্ডিয়া’ নাম বদল করে ‘ভারত’ করে মাস্টারস্ট্রোক দেবে মোদি সরকার। এখন যতদিন না বিশেষ অধিবেশন শুরু হচ্ছে ততদিন এবিষয়ে জল্পনা জিইয়ে থাকবে বলে মত সংশ্লিষ্ট মহলের। কিছুদিন আগেই এই বিশেষ অধিবেশনে নিয়ে প্রহ্লাদ যোশী এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, ‘ ১৮ থেকে ২২ সেপ্টেম্বর সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। ৫টি সিটিং হবে। অমৃতকালের মধ্যেই ফলপ্রসূ আলোচনা হবে বলে আশাবাদী।’ জানা গিয়েছে, ১৯ সেপ্টেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন নতুন সংসদ ভবনে বসবে। আর সেদিন থেকেই নয়া সংসদ ভবনের কর্মীদের পোশাকও বদলে যাবে বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন           ‘ইন্ডিয়া’ জোটের প্রথম সমন্বয় কমিটির বৈঠকে ভাগাভাগি হতে চলেছে আসন, ফাঁকা থাকবে অভিষেকের চেয়ার

যদিও এ বিষয়ে সরকারি ভাবে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি। জানা গিয়েছে,নতুন ভবনে বিভিন্ন কাজে যুক্ত কর্মচারীদের পোশাকের ডিজাইন আলাদা হতে চলেছে। সংসদ কর্মীদের ইউনিফর্ম ডিজাইন করার দায়িত্ব দেওয়া হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজিকে। সূত্রের খবর, সংসদের পুরুষদের জন্য থাকবে ক্রিম রঙের শার্ট ও খাকি প্যান্ট। আর মহিলাদের জন্য জামা ও শাড়িতে পদ্মফুল আঁকা থাকবে। কেননা পদ্ম বিজেপির দলীয় এবং নির্বাচনী প্রতীক। অন্যদিকে, খাকি প্যান্ট হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের পোশাক হিসাবে বিখ্যাত। এছাড়াও সংসদের দুই কক্ষ অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভার মার্শালদের মাথায় মণিপুরি টুপি শোভা পাবে বলেও জানা গিয়েছে।

About Post Author