Home » তৃতীয় কন্যাসন্তান! ৮ দিনের সদ্যোজাতকে মুখে তামাক গুঁজে শ্বাসরোধ করে হত্যা করল বাবা

তৃতীয় কন্যাসন্তান! ৮ দিনের সদ্যোজাতকে মুখে তামাক গুঁজে শ্বাসরোধ করে হত্যা করল বাবা

সময় কলকাতা ডেস্ক, ১৩ সেপ্টেম্বর : মহারাষ্ট্রের জলগাঁও জেলা। সেপ্টেম্বর মাসের ২ তারিখে  জামনের তালুকের স্থানীয় বাসিন্দা গোকুল গতিরাম যাদব এক কন্যাসন্তানের বাবা হয় । ভাকোড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কন্যার জন্ম দেয় তার স্ত্রী। কন্যা সন্তানের পিতা হওয়া আজও ভারতের বিভিন্ন কোণে খুব বেশি সমাদৃত নয়। তবুও কন্যাসন্তান হাসিমুখে মেনে নেওয়া হয় অনেক পরিবারে। ৩০ বছর বয়সী গোকুল গতিরাম যাদব একেবারেই সেরকম চায় নি। তার স্ত্রী আগেও দুটি কন্যাসন্তানের জন্ম দিয়েছিল। তৃতীয় কন্যাসন্তানের জন্মকে মানতে পারে নি গোকুল। নৃশংস ভাবে কন্যাকে হত্যা করে গোকুল।মাত্র ৮ দিনের কন্যাসন্তানের মুখে তামাক গুঁজে শ্বাসরোধ করে তাকে খুন করে গোকুল।

এই হত্যার ঘটনা দু দিন চাপা ছিল। আশা কর্মীরা তার বাড়ি গেলে তৃতীয় কন্যাকে দেখতে পায় নি। তাদের বলা হয় নবজাত কন্যাটি অসুস্থ। তারা সেজন্যই আশা কর্মীদের দেখাতে পারবে না। আশা কর্মীদের সন্দেহ হওয়ায় তাঁরা স্থানীয় স্বাস্থ্য অধিকর্তাকে বিষয়টি জানান। অপরাধ আর চাপা থাকে নি।

মেডিক্যাল অফিসার ডক্টর সন্দীপ কুমাওয়াত জানান, প্রথমে সদ্যোজাত কন্যাটির অসুস্থতার কথা তাঁকে বলা হয়েছিল। বারংবার চাপ দেওয়ায় নিজের ঘৃণ্য অপরাধের কথা স্বীকার করে নেয় গোকুল গতিরাম যাদব।

উল্লেখ্য, কন্যাভ্রূণ ও  কন্যাসন্তান হত্যার মত অপরাধ বন্ধ করার প্রচেষ্টা এবং কন্যাসন্তান উপযুক্ত ভাবে বড় করে তোলার জন্য একাধিক সচেতনতা অনুষ্ঠান ও প্রকল্প সত্ত্বেও অপরাধ কমছে না। কন্যাহত্যা মত নারকীয় কাণ্ডের সংখ্যা কমছে না। উল্লেখ্য, একইদিনের মহারাষ্ট্রের থানে জেলায় দম্পতির কলহ বিবাদের মাঝেই খুন হতে হয় ১৮ মাসের শিশুকন্যাকে।।

আরও পড়ুন : কেরলে ফের চোখ রাঙাচ্ছে নিপা ভাইরাস, মৃত্যু ২ আক্রান্তের

About Post Author