Home » মালাইকারি নয়, গন্ধরাজ লেবু-চিংড়ির মেলবন্ধনে বানিয়ে ফেলুন গন্ধরাজ চিংড়ি

মালাইকারি নয়, গন্ধরাজ লেবু-চিংড়ির মেলবন্ধনে বানিয়ে ফেলুন গন্ধরাজ চিংড়ি

সময় কলকাতা ডেস্ক, ১৬ সেপ্টেম্বরঃ চিংড়ি মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি খুব কমই দেখা যায়। কারি বা ভাপা কিংবা পাতুরি হোক – নানা ভাবেই বাঙালির মন জয় করেছে চিংড়ি মাছ। তাই চিংড়ি মাছের স্বাদ চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন গন্ধরাজ চিংড়ি। গন্ধরাজ লেবু আর চিংড়ির এই মেলবন্ধন চেটেপুটে খাবে বড় থেকে ছোট সকলেই। রান্নাঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানাতে পারেন গন্ধরাজ চিংড়ি। গন্ধরাজ চিংড়ি ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে একেবারে জমে যাবে। গন্ধরাজ চিংড়ি বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
বাগদা চিংড়ি- ৩৫০
গন্ধরাজ লেবুর রস-১ চামচ
গন্ধরাজ লেবুর পাতা-৫টি
তেল-আধ কাপ,
হলুদ গুঁড়ো-১ চা চামচ
পেঁয়াজ কুচি-আধ কাপ
রসুনবাটা- ১ চামচ
কাঁচালঙ্কা বাটা-১ চামচ
চেরা কাঁচালঙ্কা-৪-৫ টি
লঙ্কা গুড়ো-১ চা চামচ
লেবু গোল করে কাটা- ৪ টুকরো
নুন-স্বাদমতো

আরও পড়ুন     পুজোর আগেই খুলে গেল ডুয়ার্সের সংরক্ষিত বনাঞ্চল


প্রণালী
প্রথমেই চিংড়ি মাছের রসুনবাটা, লেবুর রস, কাঁচালঙ্কা বাটা, নুন মাখিয়ে রেখে দিন ৩০ মিনিট। কড়াইতে প্রথমে তেল গরম করে মাছের টুকরোগুলি ভেজে তুলে রাখুন। তারপর ওই তেলে পেঁয়াজ কুচি, চেরা কাঁচালঙ্কা আর রসুন দিয়ে ভাল করে কষিয়ে নিন। কিছুক্ষণ কষানোর পর হলুদ গুঁড়ো, লঙ্কা গুড়ো, নুন দিয়ে নাড়াচাড়া করুন। মশলা থেকে তেল বেরিয়ে এলে গরম জল দিন। ঝোল ফুটে এলে মাছগুলি দিয়ে মাঝারি আঁচে পাঁচ মিনিট রান্না করুন। আঁচ কমিয়ে গন্ধরাজ লেবু পাতা দিয়ে দিন। দু মিনিট আরও ঢেকে রাখুন। এবার গ্যাস বন্ধ করে ওপর থেকে লেবুর টুকরোগুলি দিয়ে দিন। ১০ মিনিট এভাবে রেখে গরম ভাতের সঙ্গে পরিবেশ করুন লোভনীয় গন্ধরাজ চিংড়ি।

About Post Author