সময় কলকাতা ডেস্ক, ১৬ সেপ্টেম্বর: নতুন পালক যুক্ত হল ভারতীয় সাহিত্যিক অরুন্ধতী রায়ের মুকুটে। ৪৫তম ‘প্রি অয়রোপিন দ্য লেসাই’ পুরস্কার পেলেন তিনি। প্রথম ভারতীয় সাহিত্যিক হিসেবে এই পুরস্কার জিতে নজির সৃষ্টি করলেন। ‘আজ়াদি: ফ্রিডম, ফ্যাসিজম, ফিকশন’ বইটির ফরাসি অনুবাদের জন্য এই সম্মান দিয়ে তাঁকে ভূষিত করা হল। ভারতীয় মুদ্রায় তিনি পাবেন প্রায় ১৮ লক্ষ টাকার পুরস্কার মূল্য।

গত জুন মাসে পুরস্কার প্রাপক হিসেবে ভারতীয় সাহিত্যিকের নাম ঘোষণা করে পুরস্কার আয়োজক কমিটি। মঙ্গলবার সুইজারল্যান্ডের লোজনে ছিল এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিচারকমণ্ডলী বিবৃতিতে দিয়ে জানিয়েছে, “প্রবন্ধকে হাতিয়ার করে বিশ্বকে পরিবর্তন করার জন্য লড়েছেন অরুন্ধতী রায়। বর্তমান সমাজ ব্যবস্থার অন্যতম বড় সমস্যা ফ্যাসিজমের স্বরূপ উদ্ঘাটন করেছেন। জীবনের নানা স্তরে কিভাবে ফ্যাসিবাদ কাজ করে তাঁর কাজে ফুটে উঠেছে।
আরও পড়ুন বাংলাদেশের বিরুদ্ধে হারের জন্য নিজের নিজেকে কেন দায়ী করলেন শুভমন?

বহু মানুষ নিজের আশ্রয় খুঁজে পেয়েছেন তাঁর প্রবন্ধগুলির মধ্যে।” এই সম্মান পেয়ে অরুন্ধতী রায় জানিয়েছেন,”এটা বিশ্বাস করতে অভিমান হয়। অহংকার হয়। এবং লেখক হিসেবে বোকাও বোকাও মনে হয়। যে একজন লেখক তাঁর লেখার মাধ্যমে বিশ্বকে পরিবর্তন করতে পারে। কিন্তু এটা যদি তিনি চেষ্টা না করেন তাহলে সেটা হবে দুঃখজনক।” ইউরোপীয় সাহিত্যের অন্যতম সেরা পুরস্কার হিসেবে ‘প্রি অয়রোপিন দ্য লেসাই’কে স্বীকৃতি দেওয়া হয়। বিশ্বের নানা প্রান্তের অগ্রগণ্য লেখকরা এই পুরস্কারটি পেয়ে থাকেন। এবার সেই পুরস্কারে সম্মানিত করা হল ভারতীয় সাহিত্যিক ও সমাজকর্মী অরুন্ধতী রায়কে।


More Stories
আসছে ভুতু আয়া ভাগো
মহানায়ক উত্তম কুমার : জন্মদিনের চেয়ে মৃত্যুর দিনটি মানুষ মনে রেখেছেন, কিন্তু কেন?
ফুলপিসি ও এডওয়ার্ড যেন যৌনতার ওরিয়েন্ট এক্সপ্রেস