Home » খুব শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ‘গদর ২’

খুব শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ‘গদর ২’

সময় কলকাতা ডেস্ক, ২০ সেপ্টেম্বরঃ গত ১১ আগস্ট বড়পর্দায় মুক্তি পেয়েছে অনিল শর্মা পরিচালিত ‘গদর ২’। ছবিটি মুক্তির আগেই ব্যাপক রেকর্ড গড়েছিল। প্রায় ৫ কোটি টাকায় বিক্রি হয়েছিল ‘গদর ২’ ছবির টিকিট। মুক্তির পর থেকেই বক্স অফিসে তুমুল ঝড় তুলছে সানি দেওল ও আমিশা পটেল অভিনীত গদর ২। ইতিমধ্যেই দর্শকদের ব্যাপক মনও কেড়েছে এই ছবি। পরিসংখ্যান বলছে, ছবিটির এখনও পর্যন্ত মোট আয় হয়েছে ৫০৫ কোটির উপরে। বলা যেতেই পারে যে আরও এক মাইল ফলক পার করল অনিল শর্মা পরিচালিত এই ছবি। ইতিমধ্যেই ছবিটি চলতি বছরের হিট ছবির জায়গা করে নিয়েছে। এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে এই ছবি। জানা গিয়েছে, জি৫-এ খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে এই ছবি।

মুক্তির পরই দেশজুড়ে ঝোড়ো ব্যাটিং করেছে গদর ২। ১৭ বছর আগে মুক্তিপ্রাপ্ত ছবি ‘গদর এক প্রেম কথা’। আগের পরিচালক অনিল শর্মাই এই ছবির পরিচালনা করছেন। উৎকর্ষ শর্মাকে প্রধান চরিত্রের ভূমিকায় দেখা যাবে। সানি এবং আমিশার ছেলের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। ‘গদর ২’ ছবিতে ১৯৫৪ থেকে ১৯৭১ সালের টাইমলাইন তুলে ধরা হয়েছে। এর আগে ২০ বছর আগের গদর-এ তাঁকেই অভিনয় করতে দেখা গিয়েছিল সানি ও আমিশার ছেলের ভূমিকায়। এছাড়াও এই সিনেমায় অভিনয় করছেন, মনীশ ওয়াধওয়া, গৌরব চোপড়া, লব সিনহা।

আরও পড়ুন    খাদ্য দফতরের সক্রিয়তাকে বুড়ো আঙুল দেখিয়ে গ্রাহকদের টাকা বিলি করে খাদ্যসামগ্রী কিনে নিচ্ছেন রেশন ডিলাররা

১৭ বছর আগে মুক্তিপ্রাপ্ত ছবি ‘গদর এক প্রেম কথা’। সেই সময়ের এটি একটি জনপ্রিয় ছবির তকমা পেয়েছিল। মোট ১০০ কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবি। এই ছবির হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেত্রী সিমরত কৌর। অনিল শর্মা পরিচালিত ‘গদর এক প্রেম কথা’ একটি রোমান্টিক ঘরানার ছবি ছিল। এখানে তারা সিং ও সাকিনার গল্প ফুটিয়ে তোলা হয়। ভিন্ন ধর্মের হলেও তাদের মধ্যে মিষ্টি প্রেম কাহিনী আর তৎকালীন দেশ ভাগের কালো দিককে এক সঙ্গে ফুটিয়ে তোলা হয়েছিল এই ছবিতে। যা ভীষণভাবে জনপ্রিয় হয়েছিল গোটা সিলভার স্ক্রিনে। এছাড়াও ফুটে ওঠে মর্মান্তিক দেশভাগের কাহিনী। সানিকে এক ট্রাক চালকের চরিত্রে এবং একজন শিখ এর চরিত্রে দেখা গিয়েছিল। অপরদিকে, সাকিনার সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই সব পরিস্থিতিকে কিভাবে কাটিয়ে ওঠে এই নিয়েই ছিল সমগ্র ছবি।

About Post Author