Home » সন্ধ্যার টিফিনে বানিয়ে ফেলুন লোভনীয় চিংড়ি ব্যাটার ফ্রাই

সন্ধ্যার টিফিনে বানিয়ে ফেলুন লোভনীয় চিংড়ি ব্যাটার ফ্রাই

সময় কলকাতা ডেস্ক, ২৩ সেপ্টেম্বরঃ বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। এইসময় চায়ের সঙ্গে একটু ভাজাভুজি না খেলে চলেই না। সন্ধ্যার টিফিনে চা-এর সঙ্গে একটু টা না থাকলে আড্ডা জমতেই চায় না। সন্ধ্যার টিফিনে সবসময় চপ, মুড়ি মাখা খেতে কারোরই ভাল লাগে না। নতুন কিছু খেলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই পরিবারের সদস্যদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন চিংড়ি ব্যাটার ফ্রাই। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন চিংড়ি ব্যাটার ফ্রাই। চিকেন ব্যাটার ফ্রাই তো অনেক খেয়েছেন। তাই স্বাদ বদলাতে এবার বানিয়ে ফেলুন লোভনীয় চিংড়ি ব্যাটার ফ্রাই। বাড়ির ছোটরা একবার এই চিংড়ি ব্যাটার ফ্রাই খেলে আর ভুলতে পারবে না। চিংড়ি ব্যাটার ফ্রাই বানানোর জন্য রইল খুব সহজ একটি রন্ধন পদ্ধতি-

উপকরণ
বাগদা চিংড়ি-৩০০ গ্রাম
গন্ধরাজ লেবুর রস-৩ টেবিল চামচ
আদা বাটা-১ চা চামচ
রসুন বাটা: ১ টেবিল চামচ
কাঁচালঙ্কা বাটা-১ চা চামচ
গন্ধরাজ লেবুর খোসা কোরা-১চা চামচ
নুন ও গোলমরিচ গুঁড়ো-স্বাদমত

আরও পড়ুন   পাওলো রোসি : ম্যাচ ফিক্সিং-এর অভিযোগ থেকে ব্যালন ডি’অর, ৬৪ বছরের অসামান্য সফর

ডিম-২টি
ময়দা-২ টেবিল চামচ
কর্নফ্লাওয়ার-৩ টেবিল চামচ
বেকিং সোডা-১ চা চামচ
বেকিং পাউডার-আধ চা চামচ
সোডা ওয়াটার-আধ কাপ
সাদা তেল- ২৫০ গ্রাম

রন্ধন প্রণালী
প্রথমেই চিংড়ি মাছ ভালো করে ধুয়ে মাঝখান থেকে চিরে নিন। এতে মাছগুলো গুটিয়ে যাবে না। এরপর একটি পাত্রে মাছগুলি নিয়ে তাতে এক এক করে গন্ধরাজ লেবুর রস, আদাবাটা, রসুন বাটা, কাঁচালঙ্কা বাটা, গন্ধরাজ লেবুর খোসা, নুন ও গোলমরিচ গুঁড়ো মিশিয়ে ভাল করে মেখে নিন। মিশ্রণটি ১ ঘণ্টা মত ম্যারিনেট করে রাখুন। এবার অন্য একটি পাত্রে ডিম ফেটিয়ে নিয়ে তাতে মায়দা,কর্নফ্লাওয়ার, বেকিং সোডা, বেকিং পাউডার, সোডা ওয়াটার, নুন ও লেবুর রস দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। এরপর চিংড়ি মাছের স্ট্রিপগুলি ব্যাটারে ডুবিয়ে গরম তেলে মুচমুচে করে ভেজে নিন। মেয়োনিজ় কিংবা সস সহযোগে গরম গরম পরিবেশন করুন চিংড়ি ব্যাটার ফ্রাই।

About Post Author