সময় কলকাতা ডেস্ক, ২৪ সেপ্টেম্বর: পুজোর আগেই বড় উপহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। রবিবার একসঙ্গে ৯টি বন্দে ভারতের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। ন’টি নতুন রুটে এই সুপারফাস্ট এক্সপ্রেস চালু হওয়ায় মোট ১১টি রাজ্য আবার নতুন করে বন্দে ভারত পাবে। যার মধ্যে রয়েছে বাংলাও। ইতিমধ্যে এই রাজ্য দু’টি বন্দে ভারত আগেই পেয়েছে। প্রথমটি হাওড়া-নিউ জলপাইগুড়ি, এবং দ্বিতীয়টি হাওড়া-পুরী। আর এবার হাওড়া-পাটনা এবং হাওড়া-রাঁচি রুটে আরও দু’টি বন্দে ভারত এক্সপ্রেস পাচ্ছে বাংলা।
আরও পড়ুন ‘বিদেশ সফর কেমন হল’, মুখ্যমন্ত্রীকে ফের চিঠি পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

রবিবার বেলা সাড়ে ১২টায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই সবক’টি ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বীনী বৈষ্ণবও। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, রাজস্থান, গুজরাট, তামিলনাড়ু, কর্নাটক, তেলঙ্গানা, কেরল এবং অন্ধ্র প্রদেশ-এই ১১টি রাজ্যে মোট ৯টি বন্দে ভারত এক্সপ্রেস পাচ্ছে। এই রুটগুলিতে বন্দে ভারতই দ্রুততম ট্রেন হবে। রেল মন্ত্রকের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাওড়া-রাঁচি ও হাওড়া-পাটনা রুটে চালু হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস।
আরও পড়ুন জম্বু তাওয়াই এক্সপ্রেসে ভয়াবহ ডাকাতি, চলন্ত ট্রেনে চলল গুলি! আহত একাধিক

হাওড়া-রাঁচি এবং হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ায় কলকাতার সঙ্গে এই দুই ভিনরাজ্যের মধ্যে যাতায়াতের দুরত্ব অনেকটাই কমে আসবে। এই দুটি ট্রেনেই যাতায়াতে যাত্রীদের প্রায় এক ঘণ্টা সময় বাঁচবে। জামনগর-আহমেদাবাদ বন্দে ভারত এক্সপ্রেস, বিজয়ওয়াড়া-চেন্নাই ও উদয়পুর-জয়পুর বন্দে ভারত এক্সপ্রেসও চালু হচ্ছে। হায়দরাবাদ-বেঙ্গালুরু রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু হচ্ছে। এতে যাত্রীদের আড়াই ঘণ্টার বেশি সময় বাঁচবে। তিরুনেলভেলি-মাদুরাই-চেন্নাই রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু হলে ২ ঘণ্টারও বেশি সময় বাঁচবে। এছাড়াও রৌরকেল্লা-ভুবনেশ্বর-পুরী বন্দে ভারত এক্সপ্রেস ও কাসারাগড়-তিরুবনন্তপুরম রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু হচ্ছে। এতে যাত্রীদের প্রায় ৩ ঘণ্টা সময় সাশ্রয় হবে।


More Stories
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল নিষিদ্ধ!