সময় কলকাতা ডেস্ক, ২৪ সেপ্টেম্বর : পারিবারিক সম্মান রক্ষার্থে বা গৌরব ধরে রাখার তথাকথিত ধারণা মেনে অনার কিলিং বা “সম্মান হত্যা”র আরেকটি নৃশংস ও পৈশাচিক ঘটনার অভিযোগ। পারিবারিক সম্মান রক্ষার্থে কন্যাকে হত্যার অভিযোগ কাইথাল জেলার পুন্ড্রি থানার অন্তর্গত হাজওয়ানা গ্রামে। হরিয়ানা রাজ্যের ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে।অভিযোগ এক ব্যক্তি, অন্য দু’জনের সহায়তায় তার ১৪ বছর বয়সী মেয়েকে হত্যা করে। মেয়েটির শরীরে আগুন ধরিয়ে তাকে হত্যা করা হয় বলেই অভিযোগ।শনিবার বিষয়টি সামনে আসে।
আরও পড়ুন :স্ত্রীর গণধর্ষণের পরে আত্মঘাতী দম্পতি, মর্মান্তিক পরিণতির সাক্ষী উত্তরপ্রদেশ
মৃতা মেয়েটি ও তার পরিবার শিখ সম্প্রদায়ের অন্তর্গত। মেয়েটির বাবা তার মেয়ে তপশিলী সম্প্রদায়ের অন্তর্গত ১৯ বছর বয়সী যুবকের সাথে পালিয়ে যাওয়ার পরে চরম পদক্ষেপ নিয়েছিল বলেই পুলিশ জানিয়েছে। মেয়েটির বাবা সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ এবিষয়ে তদন্ত শুরু করেছে তবে এখনও গ্রেফতারের খবর নেই।
গত ১২ আগস্ট মেয়েটি একটি ছেলের সাথে পালিয়ে যায়। এরপরে পুলিশ একটি মামলা দায়ের করে।১৩ আগস্ট তাদের উদ্ধার করে মেয়েটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অন্যদিকে নাবালিকা অপহরণের অভিযোগে যুবককে কারাগারে পাঠানো হয়। মেয়েটি বাবার কাছে ফিরলেও তাকে যে মেনে নেওয়া হয় নি তার প্রমাণ মিলতে খুব দেরি হয় নি।সেই ঘটনার এক মাস দশ দিনের মধ্যে বাবার হাতেই প্রাণ গেল চোদ্দো বছরের কিশোরীর ।সূত্রের খবর সাম্প্রতিক সময়ে,এটি কাইথাল জেলায় সন্দেহভাজন “সম্মান” হত্যার দ্বিতীয় ঘটনা। অনার কিলিং চলছেই।।
আরও পড়ুন :‘বিদেশ সফর কেমন হল’, মুখ্যমন্ত্রীকে ফের চিঠি পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?