Home » পুনর্ভবা নদীর বাঁধ ভেঙে গঙ্গারামপুরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত, ক্ষোভ উদাসীনতা ও বঞ্চনার

পুনর্ভবা নদীর বাঁধ ভেঙে গঙ্গারামপুরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত, ক্ষোভ উদাসীনতা ও বঞ্চনার

জয়দীপ মৈত্র, সময় কলকাতা, ২৫ সেপ্টেম্বর : আশঙ্কা শেষে বাস্তব হয়ে জনজীবনকে বিপর্যস্ত করে তুলল। জীবন বিপন্ন দক্ষিণ দিনাজপুর জেলার  গঙ্গারামপুরের বহু মানুষের।পুনর্ভবা নদীর বাঁধ ভেঙে প্লাবিত গঙ্গারামপুর ব্লকের সুকদেবপুর অঞ্চলের বিস্তীর্ণ এলাকা। মানুষের ক্ষোভ প্রশাসনিক উদাসীনতা ও বঞ্চনার।

সোমবার সকালে সুকদেবপুর অঞ্চলের হোসেনপুরে পুনর্ভবা নদীর বাঁধ ভেঙে যায়। যার ফলে চৌধুরীপাড়া, গোয়ালপাড়া, উত্তরপাড়া পশ্চিমপাড়া, শালবাড়ি, পারগাও,নারায়ণপুর সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়। ঘরছাড়া হয়ে পড়ে কয়েকশো গ্রামবাসী। বর্তমানে রাস্তার ধারে আশ্রয় নিয়েছে বন্যা দূর্গতরা। এদিকে বাঁধ ভাঙ্গার পেছনে প্রশাসনিক গাফিলতি ও দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে এলাকার বিক্ষুব্ধ মানুষজন। তাঁদের অভিযোগ, সঠিক সময়ে বাদ মেরামতি না হওয়ার কারণে এবং দুর্নীতির কারণেই বাঁধ ভেঙেছে হোসেনপুরে। প্রসঙ্গত গত দুদিনের লাগাতার বৃষ্টির জেরে ফুলে ক্ষেপে উঠেছে পুনর্ভবা নদী।বর্তমানে বিপদ সীমার উপর দিয়ে বইছে পুনর্ভবা নদীর জল। এরই মাঝে সোমবার সকালে সুকদেবপুর গ্রাম পঞ্চায়েতের হোসেনপুরে পুনর্ভবা নদীর বাঁধ ভাঙ্গে।ঘটনায় প্লাবিত হয় সুকদেবপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর ব্লকের বিডিও সহ গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এদিকে বাঁধ ভাঙ্গার পেছনে প্রশাসনিক গাফিলতি ও দুর্নীতির অভিযোগ তুলেছে গঙ্গারামপুরের বিপন্ন ও বিক্ষুব্ধ মানুষজন।

গঙ্গারামপুরের সুকদেবপুর অঞ্চলের মানুষের ক্ষোভ একাধিক যারমধ্যে আপাতত মানুষের ক্ষোভ ত্রাণ ও খাদ্যসামগ্রী না পেয়ে। স্থানীয় মানুষের দীর্ঘমেয়াদী ক্ষোভ বঞ্চনার। অপ্রাপ্তি ও বঞ্চনার ক্ষোভের মধ্যেও কোথাও যেন লুকিয়ে আছে দুর্নীতি। তাই তাঁরা বলছেন, রাস্তা আর বাঁধের কাজ নাম কা ওয়াস্তে হয়। কাজের কাজ হয় না আর তাই তাঁরা ভুগছেন।ভোগান্তি হয়ে উঠেছে নিত্যসঙ্গী।

আরও পড়ুন :ভারী যান ওঠায় গুজরাটে ভেঙে পড়ল সেতু, জলের স্রোতে ভেসে গেল ১০ জন

About Post Author