সময় কলকাতা ডেস্ক, ২৫ সেপ্টেম্বর: চিংড়ি মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি বোধহয় খুব কমই দেখা যায়। পাতুরি হোক বা মালাইকারি-নানা ভাবেই বাঙালির মন জয় করেছে চিংড়ি মাছ। বাজারে সবসময়ই ভালো চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে। তার স্বাদ চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন দই চিংড়ি। বাঙালির রান্নাঘরে থাকে নতুন নতুন রেসিপি, নতুন নতুন খাবার। সবসময় চিংড়ি মাছের একই পদ কার ভালো লাগে বলুন তো? একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই মালাইকারি নয়, বাড়িতে বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইলে দই চিংড়ি। দই চিংড়ি বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
বাগদা চিংড়ি- ৪০০ গ্রাম
জল ঝরিয়ে রাখা টক দই-১০০ গ্রাম
আম তেল-স্বাদ মতো
পাঁচ ফোড়ন গুঁড়ো-দু’চা চামচ
হলুদ-এক টেবিল চামচ
লবঙ্গ-আধ চা চামচ
দারচিনি-এক টুকরো
শুকনো লঙ্কা-২টি
টম্যাটো কুচি-আধ কাপ
পেঁয়াজ বাটা-আধ কাপ
আরও পড়ুন ১২ দিনের বিদেশ সফরে রাজ্যপাল বোস, ধূপগুড়ির বিধায়কের শপথগ্রহণ নিয়ে টানাপোড়েন অব্যাহত

প্রণালী
প্রথমে চিংড়ি মাছগুলি ভাল করে ধুয়ে নিয়ে মাঝ বরাবর হালকা ভাবে চিরে নিন। এতে মাছের ভিতরে ভাল মশলা ঢুকবে। এবার একটি পাত্রে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। মাছগুলির সঙ্গে মিশ্রণটি ভাল করে মিশিয়ে ম্যারিনেট করে ঘণ্টা খানেক রাখুন। এবার কড়াইয়ে তেল গরম করে তাতে লবঙ্গ, দারচিনি ও এলাচ ফোড়ন দিন। একটু নেড়ে নিয়ে পেঁয়াজবাটা, টম্যাটো কুচি, কাঁচালঙ্কা, আধ কাপ টক দই মিশিয়ে কষাতে থাকুন। মশলা থেকে তেল ছেড়ে এলে ম্যারিনেট করে রাখা মাছগুলি দিয়ে দিন। হালকা হাতে মাছগুলি উল্টে-পাল্টে দিন যাতে মাছের গায়ে মশলা ভাল ভাবে লাগে। এবার আধ কাপ মতো গরমজল দিয়ে ঢেকে দিন। ঝোল শুকিয়ে এলে উপর থেকে ধনেপাতা আর আমতেল ছড়িয়ে ভাত বা পোলাও-এর সঙ্গে গরম গরম পরিবেশন করুন দই চিংড়ি।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি