সময় কলকাতা ডেস্ক, ১ অক্টোবরঃ জ্বালানির জ্বালায় হাত পুঁড়ছে মধ্যবিত্তের। তারই মধ্যে অক্টোবরের প্রথম দিনেই ধাক্কা। মধ্যবিত্তের পকেটে কোপ বসিয়ে শনিবার মধ্যরাত থেকে ফের বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। একলাফে ২০৩ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। ফলে বর্তমানে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২০০০ টাকা ছাড়াল। জানা গিয়েছে, ১ অক্টোবর, রবিবার থেকেই এই দাম কার্যকর হচ্ছে। বর্তমানে কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ১,৮৩৯.৫০ টাকা। এক লাফে ২০৩ টাকা দাম বৃদ্ধির পাওয়ার ফলে এবার কলকাতা সহ বিভিন্ন শহরতলিতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম দাঁড়াল ২ হাজার ৪৩ টাকা।
আরও পড়ুন ইলিয়ট রোডের পারফিউম গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
অন্যদিকে, রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। কলকাতায় ১৪.২ কেজি গার্হস্থ্য রান্নার সিলিন্ডারের দাম থাকছে ৯২৯ টাকা। প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসেই পাবলিক সেক্টর অয়েল মার্কেটিং কোম্পানিগুলি একধাক্কায় বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১৫৮ টাকা কমিয়েছিল। ৩০ আগস্ট পর্যন্ত ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১৮০২.৫০ টাকা। সেপ্টেম্বরে দাম কমার পর নতুন দাম হয়েছিল ১৬৩৬ টাকা। মুম্বইয়ে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৬৪০.৫০ টাকা থেকে কমে হয়েছিল ১৪৮২ টাকা এবং চেন্নাইয়ে ১৮৫২.৫০ টাকা থেকে কমে হয়েছিল ১৬৯৫ টাকা।
আরও পড়ুন নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দিনভর ভারী বৃষ্টির সম্ভাবনা
এর আগে গত ৪ জুলাই ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছিল ১৬৮০ টাকা। যদিও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম মে মাসে ১৭২ টাকা এবং জুন মাসে ৮৩ টাকা কমানো হয়েছিল। একইসঙ্গে গত মাসে একধাক্কায় অনেকটাই কমেছিল গৃহস্থালীর রান্নার গ্যাসের দাম। কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকা করে কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা এই ভর্তুকির সুবিধা পাবেন। ইন্ডিয়ান অয়েল, এইচপিসিএল এবং বিপিসিএল-কে ভর্তুকি দেবে কেন্দ্রীয় সরকার।


More Stories
ভূত আছে, ভূত নেই! দিন-দুপুরে স্কুলে ভূতের ভয়
স্বরূপ বিশ্বাসের বাড়িতে পুলিশ, সঙ্গে কেন্দ্রীয় পুলিশ বাহিনী
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর