Home » নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দিনভর ভারী বৃষ্টির সম্ভাবনা

নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দিনভর ভারী বৃষ্টির সম্ভাবনা

সময় কলকাতা ডেস্ক, ১ অক্টোবর: জোড়া নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুক্রবার থেকে তুমুল দুর্যোগ শুরু হয়েছে। শনিবার সারাদিন মুষলধারে বৃষ্টি হয়েছে। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে অতিভারী নিম্নচাপে পরিণত হয়েছে। আর এই নিম্নচাপের জেরে রবিবারও কলকাতা সহ একাধিক জেলায় দিনভর ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী ৪ অক্টোবর পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দিনভর তুমুল দুর্যোগের পূর্বাভাস রয়েছে। জানা গিয়েছে,৫ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের হাওয়া বদলের বিশেষ সম্ভাবনা নেই। তবে ৬ অক্টোবর থেকে দক্ষিণবঙ্গে সামান্য হাওয়া বদল হতে পারে। এছাড়া সমস্ত জেলাগুলিতেই ভারী বৃষ্টিপাত হবে বলেই জানা গিয়েছে। এই বৃষ্টির কারণে এক ধাক্কায় অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ।

আরও পড়ুন    হেয়ার ফলের সমস্যায় নাজেহাল? পুজোর আগে বাড়িতে বসে এভাবে চুলের যত্ন নিন

হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার সকাল থেকেই আকাশ সাধারণত মেঘলা। কলকাতা ও তার আশপাশের এলাকায় সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৮৪ থেকে ৯২ শতাংশ। এদিকে, পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অতি ভারী নিম্নচাপ তৈরি হওয়ার কারণে পশ্চিমবঙ্গ, ওডিশা, মধ্যপ্রদেশ, গুজরাটে একনাগাড়ে শুরু হয়েছে ভারী বৃষ্টি।

আরও পড়ুন  কাটল জট, রাজভবনে শপথ নিলেন ধূপগুড়ির নবনির্বাচিত বিধায়ক নির্মলচন্দ্র রায়

পূর্বাভাস বলছে, রবিবার মালদহ ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি,পূর্ব ও পশ্চিম বর্ধমানেও বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে,অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা ও গুজরাট রাজ্যে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই ভূমি ধসের সতর্কতা জারি করা হয়েছে। অরুণাচল প্রদেশ, অসম, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

About Post Author