সময় কলকাতা ডেস্ক, ৬ অক্টোবর: পুজোর আগে স্বস্তিতে মধ্যবিত্ত সাধারণ মানুষ। মুদ্রাস্ফীতিতে রাশ টানতে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া অপরিবর্তিত রাখল রেপো রেট। এরফলে সুদের হার ও ইএমআই বাড়বে না। এই নিয়ে চতুর্থবার অপরিবর্তিত রইল রেপো রেট। আরবিআই রেপো রেট ৬.৫ শতাংশেই অপরিবর্তিত রাখছে। অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে খাদ্যপণ্যে মূল্যবৃদ্ধিও খুব একটা কমবে না বলেই জানান রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাশ।

শুক্রবার রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর জানান, মনিটারি পলিসি এমনভাবে নেওয়া হয়েছে যা হঠাৎ খাদ্য ও জ্বালানির মূল্যবৃদ্ধিকে সামাল দিতে পারে। চলতি অর্থবর্ষে খুচরো বা রিটেল মূল্যবৃদ্ধি ৫.৪ শতাংশ হতে পারে এবং আগামী অর্থবর্ষে তা কমে ৫.২ শতাংশে কমে দাঁড়াতে পারে। মনিটারি পলিসি কমিটির বৈঠকে সর্বসম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত আগস্ট মাসেই মূল্যবৃদ্ধির হার ৬.৮৩ শতাংশ পৌঁছেছিল। সেপ্টেম্বর মাসে সেই মূল্যবৃদ্ধির হার কতটা হয়েছে, তা এখনও জানা যায়নি। তবে সরকারের তরফে রিজার্ভ ব্যাঙ্ককে রিটেল মূল্যবৃদ্ধির হার ৪ শতাংশে ধরে রাখতে বলা হয়েছে।
আরও পড়ুন সচিন,লারা,পন্টিং, সেহওয়াগদের সঙ্গে এক আসনে কনওয়ে; কি রেকর্ড গড়লেন কিউয়ি তারকা? দেখে নিন

তবে,এবার রেপো রেট অপরিবর্তিত রাখায় মধ্যবিত্তের পকেটের চাপ কিছুটা কমল বলেই মনে করা হচ্ছে। এর আগে মূল্যবৃদ্ধি এবং আর্থিক মন্দা, এই দুয়ের সাঁড়াশি চাপের জেরে ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়িয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যার কারণে সেসময় রেপো রেটের হার বেড়ে হয়েছিল ৫.৯০ শতাংশ। প্রসঙ্গত, রেপো রেট হল একটি নির্দিষ্ট সুদের হার। যে সুদের হারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের ব্যাঙ্কগুলোকে টাকা ধার বা ঋণ দেয়। অন্যদিকে, যে সুদের হারে ব্যাঙ্কগুলো আবার আরবিআই-কে ঋণ দেয় তাকে বলে রিভার্স রেপো রেট।


More Stories
ভারত বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির তুল্যমূল্য বিচার
ডিএ এবং বেতনবৃদ্ধি, সরকারি কর্মীদের নিয়ে রাজ্য কী বলছে?
চমকে দিলেন ট্রাম্প, কোন প্রেক্ষাপটে ভারত – মার্কিন বাণিজ্য চুক্তি? কেন ট্রাম্পের অবস্থান বদল?