সময় কলকাতা ডেস্ক, ৮ অক্টোবরঃ ডায়াবেটিস এমনই একটি রোগ, যা পুরোপুরি নিরাময় করা সম্ভব নয়। সময়ের সঙ্গে সঙ্গে এই রোগ মানুষের অসুস্থতা বাড়িয়ে তোলে। ডায়াবেটিস একটি দীর্ঘস্থায়ী রোগ যা দেহের রক্তে শর্করার পরিমাণ বাড়াতে এবং দেহের পর্যাপ্ত ইনসুলিন তৈরি বন্ধ হয়ে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এই রোগটি পরিচালনা করা কঠিন তবে অসম্ভব নয়। রক্তে শর্করার পরিমাণ কম করতে চিকিৎসকের পরামর্শ মতো চলার পাশাপাশি খাওয়াদাওয়াতেও বদল আনা প্রয়োজন। তবে জানেন কি এমন কিছু পরিচিত খাবার রয়েছে, যা দেহে রক্তে শর্করার পরিমাণ ঠিক রাখে। এই তালিকায় রয়েছে-

ডিম
রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে ডিম দারুণ কার্যকরী। এক্ষেত্রে ২টি ডিমের সাদা অংশে থাকে প্রায় ১৩ গ্রাম প্রোটিন। সপ্তাহে প্রতিদিন আপনি সকালে দুটি ডিমের সাদা খেতে পারেন।
সোয়াবিন
উদ্ভিদ প্রোটিনের মধ্যে সোয়াবিনে অনেকটা প্রোটিন থাকে। ১০০ গ্রামে থাকে প্রায় ৩৭ গ্রাম প্রোটিন। তাই এই খাবারে শরীরের প্রোটিন চাহিদা মিটে যায়। এছাড়াও সকালে বাদাম খেতে পারেন। এর মাধ্যমেও রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখা যায়।
আরও পড়ুন আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে! জানুন রাশিফল
দই
দইয়ের মতো উপকারী খাবার খুব কমই রয়েছে। পেটের সমস্যার ক্ষেত্রে খুব ভালো কাজ করে দই। এই খাবারে থাকে ভালো পরিমাণে ল্যাকটোব্যাসিলাস। এটা হল প্রোবায়োটিক। এই ভালো ব্যাকটেরিয়া শরীরের জন্য ভালো। রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত খান এই খাবার।
দুধ
দুধের মতো সুষম খাদ্য অন্য কিছু নেই। শরীর সুস্থ রাখার কাজে দারুণ কার্যকরী দুধ। এক্ষেত্রে দুধের মাধ্যমে শরীরে প্রোটিনের চাহিদা মেটানো সম্ভব। ১০০ এমএল দুধে থাকে প্রায় ৩ গ্রাম প্রোটিন। অর্থাৎ প্রোটিনের ভালো উৎস হল দুধ।
ছানা
ছানায় রয়েছে ভালো পরিমাণে প্রোটিন। রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে এটি উপকারী। এক্ষেত্রে ১০০ গ্রাম ছানায় থাকে প্রায় ১৪ গ্রাম প্রোটিন। আর এই প্রোটিন খুব সহজে শরীরে গৃহীত হয়। তাই এই খাবারটি সকালে অনায়াসেই খেতে পারেন।


More Stories
স্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের পাঠশালা, পড়ুয়া ব্যবসায়ীরা শিখবেন তো?
যুবকের নতুন জীবন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পের হাত ধরে
রাতারাতি আট চিকিৎসক বদলি, চিকিৎসা সংকটে ধুপগুড়িবাসী