সময় কলকাতা ডেস্ক, ৯ অক্টোবরঃ পুজোর সময় কমবেশি আমরা সবাই বাইরের খাবার খেয়ে থাকি। তবে এইসময় বাইরের খাবার খেলে সাবধানতা বজায় রেখে চলতে হবে। কেননা বাইরের বিভিন্ন ফাস্ট ফুড আপনার শরীরে বিশেষ করে পেটের সমস্যা আপনাকে কাহিল করতে পারে। পুজোর সময় পেটের সমস্যা এড়াতে আপনাকে সচেতন হতেই হবে। অনেকে আবার এই গ্যাস, অ্যাসিডিটির মত পেটের সমস্যা থেকে মুক্তি পেতে নানান রকম ওষুধ খান পুজোর সময়। সেগুলি নিয়মিত খাওয়া মোটেও আপনার স্বাস্থ্যের পক্ষে ভালো না। পেটের সমস্যা জন্য এই ওষুধের বাইরেও ঘরোয়া কিছু পানীয় আছে যেগুলি খেলে আপনি সহজেই মুক্তি পাবেন এই ধরনের পেটের সমস্যা থেকে। আসুন জেনে নেওয়া যাক-

অ্যালোভেরার জুস
এখনকার দিনে বেশিরভাগ মানুষেরই গ্যাস, অম্বল, পেট জ্বালা ইত্যাদি নানা সমস্যা রয়েছে। এক্ষেত্রে অ্যালোভেরার জুস খেলে ভাল উপকার পাওয়া যাবে। এতে রয়েছে বেশ কিছুটা ফাইবার। এছাড়া এতে থাকা রাসায়নিক অনেক ক্ষেত্রেই পেটের উৎসেচক তৈরিতে সাহায্য করে। তাই পেট ভালো রাখতে চাইলে অ্যালোভেরা খান।
আরও পড়ুন শিক্ষাক্ষেত্রে ‘পোস্টিং’ দুর্নীতিতে সুপ্রিম কোর্টে বড় স্বস্তি শিক্ষকদের
আদা জল
পেটের সমস্যায় আদা জলের জুড়ি মেলা ভার। এমনকী অন্ত্রে জমে থাকা দূষিত পদার্থ বাইরে বের করে দেওয়ার কাজেও আদা জল ম্যাজিকের মত কাজ করে। এমনকী গ্যাস, অ্যাসিডিটির মতো সমস্যাউ এটি ভালো উপকার দেয়।

আপেল জুস
আপেলে রয়েছে ভালো পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার। এই দুই উপাদান অন্ত্রের জন্য দারুণ কাজ দেয়। এমনকী কোলনে জমে থাকা ময়লাকে দেহের বাইরে বের করে দেয় আপেল। তাই সুস্থ থাকতে নিয়মিত আপেল খান।
আরও পড়ুন আর্সেনালের বিরুদ্ধে হার ম্যাঞ্চেস্টার সিটির, সালাহের জোড়া গোলেও জয় পেল না লিভারপুল
লেবু জল
লেবুতে রয়েছে ভিটামিন সি। এই ভিটামিন শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট রূপে কাজ করে। গ্যাস, বদহজম, অ্যাসিডিটি এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যায় রোজ লেবুর রস পান করুন। এতে আপনি সুস্থ থাকবেন।


More Stories
চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা সরকারের
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু