Home » দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ

সময় কলকাতা ডেস্ক, ১০ অক্টোবর: হাওয়া বদল। দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে দিন ও রাতের তাপমাত্রা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম বাড়ছে। ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। কলকাতা সহ একাধিক জেলায় ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ। বুধবার থেকেই রাজ্যে পুরোপুরি হাওয়া বদল। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা ও তার আশেপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকবে। কিন্তু বৃষ্টি হবেনা। এদিকে, উত্তরবঙ্গের আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে। উপরের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে, ভূমিধসের আর সম্ভাবনা নেই।

আরও পড়ুন    পুজোর সময় পেটের সমস্যা এড়াতে ভরসা রাখুন এই পানীয়ে

হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার থেকে দিন ও রাতের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পাবে। তাপমাত্রা বেড়ে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। সেই সঙ্গে বেলা বাড়তেই বাড়বে তাপমাত্রাও। কলকাতা ও তার আশেপাশের এলাকায় বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। স্বস্তিতে কলকাতাবাসীরা পুজোর শপিং সেরে নিতে পারবেন। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৮৯ থেকে ৯৬ শতাংশ।

আরও পড়ুন    লাদাখে তুষারধসে এক সেনা জওয়ানের মৃত্যু, নিখোঁজ ৩

পূর্বাভাস বলছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া,বীরভূম, নাদিয়া, বর্ধমানে দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে।
নতুন করে প্রবেশ করেছে পশ্চিমী ঝঞ্ঝা। যার কারণে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা অসম, নাগাল্যান্ড মনিপুর এবং সিকিমে। বুধবার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টি কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে উত্তর-পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে। এদিকে,আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে। উত্তরবঙ্গের কালিম্পং, দার্জিলিং , আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

About Post Author