Home » সপ্তাহের শুরুতেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়ছে তাপমাত্রা

সপ্তাহের শুরুতেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়ছে তাপমাত্রা

সময় কলকাতা ডেস্ক, ৯ অক্টোবর:  কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে দিন ও রাতের তাপমাত্রা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম বাড়ছে। ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। শনিবার থেকেই রাজ্যে হাওয়া বদল হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা ও তার আশেপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। হাওয়া অফিস সূত্রে খবর, রাজ্যে তাপমাত্রা বেড়ে ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

আরও পড়ুন    অভিষেকের ধর্নার চতুর্থ দিনেই বঞ্চিতদের সঙ্গে দেখা করতে কলকাতা ফিরছেন রাজ্যপাল বোস

দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। সেই সঙ্গে বেলা বাড়তেই বাড়বে তাপমাত্রাও। কলকাতা ও তার আশেপাশের এলাকায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রার পরিবর্তন হবেনা। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৮৪ থেকে ৯২ শতাংশ।

আরও পড়ুন    কামদুনিকাণ্ডে হাইকোর্টের রায়, ফাঁসি মকুব -দুজন বাদে মুক্তি পেতে চলেছে অভিযুক্তরা,কামদুনির হাতে পড়ে রইল পেন্সিল

পূর্বাভাস বলছে, শনিবার নতুন করে প্রবেশ করেছে পশ্চিমী ঝঞ্ঝা। যার কারণে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা অসম, নাগাল্যান্ড মনিপুর এবং সিকিমে। মঙ্গলবার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টি কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে উত্তর-পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে। এদিকে,আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে। উত্তরবঙ্গের কালিম্পং, দার্জিলিং , আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া,বীরভূম, নাদিয়া, বর্ধমানে দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে।

About Post Author