Home » ভেটকি নয়, স্বাদ বদলাতে বাড়িতেই বানিয়ে ফেলুন পাবদা পাতুরি

ভেটকি নয়, স্বাদ বদলাতে বাড়িতেই বানিয়ে ফেলুন পাবদা পাতুরি

সময় কলকাতা ডেস্ক, ১১ অক্টোবরঃ বাঙালির পাতে পাতুরিপ্রেম নতুন নয়। নিরামিষ হোক বা আমিষ, পাতুরি বাঙালির চিরকালই বড্ড প্রিয়। কিন্তু, সবসময়ই একরকম ভেটকি বা ইলিশের পাতুরি কার ভাল লাগে। তাই একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে।পাতুরি মানেই কি শুধু চিংড়ি বা ইলিশ? সেই দস্তুর ভেঙ্গে এবার পাতে পড়ুক পাবদা পাতুরি। রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন পাবদা পাতুরি। ভাত বা পোলাওয়ের সঙ্গে একবার এই পাবদা পাতুরি খেলে আর ভুলতে পারবেন না। পাবদা পাতুরি বাঙালির হেঁসেলে অনায়াসেই বানানো যায়। পাবদা পাতুরি বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন    শনিবারের পর বুধবার ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান

উপকরণ
পাবদা মাছঃ ৫ পিস
গরম মশলার গুঁড়ো: এক চা চামচ
হলুদ গুঁড়ো: এক চা চামচ
পেঁয়াজ কুচি: এক কাপ
রসুন বাটা: এক চা চামচ
কাঁচা লঙ্কা বাটা: এক চা চামচ
পাতি লেবুর রস: এক চা চামচ
তেল: পরিমাণ মতো
নুন: স্বাদ মতো

প্রণালী
প্রথমেই মাছগুলি ভাল করে ধুয়ে নিয়ে তার মধ্যে বাটা মশলা, নুন, লেবুর রস মিশিয়ে কয়েক ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। এবার একটি কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজগুলি ভাজা হয়ে এলে তার মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছ ঢেলে দিন। কিছুক্ষণ নাড়াচাড়া করুন। মাছ কষানো হয়ে গেলে একটি কলা পাতায় সেটি ঢেলে ভাল করে মুড়িয়ে বেঁধে দিন। এবার আলাদা একটি কড়াইতে ভাল করে তেল মাখিয়ে নিন। ওই পাতায় মুড়িয়ে রাখা মাছগুলি এই তেল মাখানো কড়াইতে বসিয়ে দিন। একেবারে কম আঁচে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখুন। আধঘণ্টা পর ঢাকনা খুলে ভাত বা পোলাওয়ের সঙ্গে গরম গরম পরিবেশন করুন পাবদা পাতুরি।

About Post Author