সময় কলকাতা ডেস্ক, ১১ অক্টোবরঃ আজ ১১ অক্টোবর। দৈনিক রাশিফল অনুযায়ী দিনটি অনেকের কাছেই বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। মেষ রাশির জাতক/জাতিকারা মানসিক চাপ এড়িয়ে চলুন। মানসিক চাপ এড়িয়ে না চললে আপনি নিজেই ঠকে যেতে পারেন। তুলা রাশির জাতকদের কর্মক্ষেত্রে পদোন্নতি হবে। দৈনিক রাশিফল অনুযায়ী বিভিন্ন রাশির জাতক/জাতিকাদের কেমন কাটবে দিনটি জেনে নিন।

মেষ/ Aries রাশিফল (মার্চ ২১ – এপ্রিল ২০)
অর্থনৈতিক দিকটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। মানসিক চাপ এড়িয়ে চলুন। যদি আপনি কোনও ব্যক্তিকে অর্থ ধার দিয়ে থাকেন তবে আপনি আজ সেই টাকা ফেরত পাবেন। যারা কোনো কাজ নিয়ে এখনো পর্যন্ত ব্যস্ত ছিল, আজ তারা নিজের জন্য সময় পেতে পারেন।
বৃষ/ Taurus রাশিফল (এপ্রিল ২১- মে ২১)
শ্রেষ্ঠতর জীবনের জন্য আপনার স্বাস্থ্য এবং সামগ্রিক ব্যক্তিত্ব উন্নত করার চেষ্টা করুন। কাছের মানুষদের বেশি প্রতিশ্রুতি দেবেন না। আজ আপনার প্রেমিকাকে নির্দেশ দিয়ে কিছু করাবেন না, তাহলে গুরুতর সমস্যার সৃষ্টি হবে।
মিথুন/ Gemini রাশিফল (মে ২২ – জুন ২১)
আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার সৃজনশীলতা হারিয়ে ফেলেছেন। আপনার জীবন সঙ্গীর অবহেলার কারণে সম্পর্ক নষ্ট হতে পারে। আজ আপনার মানসিক চাপ বাড়বে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন।
কর্কট/ Cancer রাশিফল (জুন ২২ – জুলাই ২৩)
আপনার যে কোনও দীর্ঘস্থায়ী রোগ আজ আপনাকে খুব ভোগাবে। আজকের দিনটি আপনার জন্য খুবই ভালো। আজ আপনি জগতের শীর্ষে থাকবেন। আজ আপনার বিবাহিত জীবন আপনার পরিবার দ্বারা বিরূপভাবে প্রভাবিত হতে পারে।
সিংহ/ Leo রাশিফল (জুলাই ২৪ –আগস্ট ২৩)
আপনি ব্যস্ত থাকলেও স্বাস্হ্য সুন্দর থাকবে। প্রাচীন জিনিস এবং গয়নায় বিনিয়োগ লাভ এবং সমৃদ্ধি আনবে। বৈবাহিক জীবনে প্রবেশ করার জন্য ভালো সময়। আপনার প্রেমিকাকে আজ কোনও অভিমানের কথা বলবেন না।
কন্যা/ Virgo রাশিফল (আগস্ট ২৪- সেপ্টেম্বর ২৩)
আজ আপনি নিজের জন্য কিছুটা সময় বার করবেন। কিন্তু হটাৎই অফিসের কোনো কাজ চলে আসবে। নিজেদের মানুষকে সঙ্গে নিয়ে জীবনের আনন্দ উপভোগ করবেন। অনেক সত্য আজ স্পষ্টভাবে বুঝতে পারবেন।
আরও পড়ুন মালানের দুরন্ত শতরান, ধর্মশালায় বাংলাদেশকে হারাল গত বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড
তুলা/ Libra রাশিফল (সেপ্টেম্বর ২৪ – অক্টোবর ২৩)
ব্যবসায়িক উদ্দেশ্যে কোনও কাজের জন্য বাড়ি থেকে বের হলে সতর্ক থাকবেন। অর্থ নিরাপদ জায়গায় সংরক্ষণ করবেন, নাইলে চুরির সম্ভাবনা রয়েছে। আজ আপনার কর্মক্ষেত্রে পদোন্নতি হতে চলেছে।
বৃশ্চিক/ Scorpio রাশিফল (অক্টোবর ২৪ – নভেম্বর ২২)
আজ আপনাকে স্ত্রী আনন্দ দিতে চেষ্টা করবে। আজ সঙ্গীনীর সঙ্গে আপনার ঝামেলা হতে পারে। আপনার প্রিয়জনের সঙ্গে এই দিনটিকে মজাদার এবং মনোরঞ্জনযুক্ত করতে পারেন। আকর্মজীবনে অশান্তি লেগেই থাকবে। তাই সতর্ক হন। প্রেমের জন্য খুব একটা ভালো দিন নয়।
ধনু/ Sagitarious রাশিফল (নভেম্বর ২৩ – ডিসেম্বর ২২)
ঘরের লোকেদের সঙ্গে আজ ঝগড়া হতে পারে। আজকেও আপনার মনের পরিস্থিতি ভালো থাকবে। আপনাকে নিয়ন্ত্রণ করার জন্য আপনার অর্ধাঙ্গীনীর থেকে অন্য কাউকে বেশী সুযোগ দেবেন না।
মকর/ Capricorn রাশিফল (ডিসেম্বর ২৩ – জানুয়ারি ২২)
খরচ বাড়লেও কিন্তু আপনার আয় বাড়বে। প্রেমিক প্রেমিকারা পরিবারের প্রতি অত্যধিক সহানুভূতিশীল হবেন। যেখানে নিজে জড়িত নন এমন ব্যাপারে জড়িয়ে পড়বেন না। আপনার দিনটিকে সুন্দর করে তোলার জন্য বন্ধুরা সন্ধ্যেবেলার কিছু প্ল্যান করবে।
কুম্ভ/ Aquarious রাশিফল (জানুয়ারি ২১ – ফেব্রুয়ারি ১৯)
আপনি প্রেমে স্বর্গীয় অনুভূতি পেতে পারেন। নতুন পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়নের পক্ষে দুর্দান্ত দিন। আজ আপনি একটি হৃদয়কে ভঙ্গ হওয়া থেকে বাঁচাবেন।
মীন/ Pisces রাশিফল (ফেব্রুয়ারি ২০- মার্চ ২০)
আর্থিকভাবে আপনি সুস্থ থাকবেন। আজ অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ পেয়ে যাবেন। সংসারে শান্তি আসবে। সামাজিক অনুষ্ঠানের জন্য আজকের দিনটি খুব ভালো। নিজের জন্য ভাবনা চিন্তা করুন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি