স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৭ অক্টোবর: হার দিয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফির অভিযান শুরু বাংলার। মোহালিতে মহারাষ্ট্রের বিরুদ্ধে ৮ উইকেটে হারল বাংলার ছেলেরা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৮ রান তোলেন সুদীপ ঘরামিরা। জবাবে মাত্র ১৪.২ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় মহারাষ্ট্র। মহারাষ্ট্রের তাণ্ডবে ইনিংস খেলেন রুতুরাজ গায়কোয়াড়।

মহালিতে টসে জিতে বাংলাকে প্রথম ব্যাট করতে পাঠান মহারাষ্ট্র অধিনায়ক কেদার যাদব। প্রথম বলে আউট হয়ে ফেরেন অভিমুন্যু ঈশ্বরণ। বেশ চাপে পড়ে যায় বাংলা। প্রথম উইকেটের ধাক্কা সামলিয়ে খেলার হাল ধরেন অভিষেক পোড়েল ও সুদীপ ঘরামি। ৫৫ রানের জুটি গড়েন দুজনে। অভিষেক আউট হন ১৫ রানে। শুরুটা ভালো করেও তাড়াতাড়ি ফেরেন শাহবাজ আহমেদ। তিনি করেন ১১ রান। অধিনায়ক সুদীপের ব্যাট থেকে আসে ৪৪ রান। রান পাননি শাকির গান্ধি। শেষের দিকে দুরন্ত ব্যাটিং করলেন রণজ্যোৎ সিং খাইরা। ৩১ বলে ৪৯ রান করেন তিনি। শেষের দিকে ১৫ বলে ১৭ রানের ইনিংস খেলেন ঋত্বিক চৌধুরী। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৫৮ রান তোলে। মহারাষ্ট্রের হয়ে ২ টি উইকেট নেন আর্শিন কুলকার্নি। ১ টি করে উইকেট ঝুলিতে পোরেন প্রদীপ দাধে, ভিকি ওস্তওয়াল ও আজিম কাজী।

আরও পড়ুন: Spot The Difference Puzzles,নিচের দেওয়া ছবি দুটি থেকে ২০ সেকেন্ডে ৩ টি পার্থক্য শনাক্ত করুন
জবাবে শুরু থেকে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন মহারাষ্ট্রের দুই ওপেনার। ১৩ রান করে আউট হন আর্শিন কুলকার্নি। তবে তার প্রভাব মহারাষ্ট্রের ইনিংসে পড়েনি। অধিনায়ক কেদার যাদবকে সঙ্গী করে দ্রুত গতিতে রান তুলতে থাকেন রুতুরাজ। মাত্র ২২ বলে ব্যক্তিগত অর্ধ শতরান পূর্ণ করেন এশিয়ান গেমসের ভারত অধিনায়ক। তাঁর ইনিংস সাজানো ছিল ৯টি চার ও ৫টি ছক্কার সাহায্যে। ৪০ বলে ৮২ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন তিনি। ২৬ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন কেদার যাদব। ২ টি চার ও ২ টি ছয় মারেন মহারাষ্ট্র অধিনায়ক। শেষের দিকে ১২ বলে ১৮ রানে ক্যামিও ইনিংস খেলেন মন্দার ভান্ডারী। ৩৪ বল বাকি থাকতে ৮ উইকেটে জয় নিশ্চিত করে তারা। বাংলার হয়ে উইকেট দুটি নেন প্রদীপ্ত পরামানিক ও আকাশ দীপ।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার