সময় কলকাতা ডেস্ক, ১৭ অক্টোবর: পুজোর মরশুমে ঝোল-ঝাল বাদ দিয়ে নতুন কিছু রান্না করলে মুখের স্বাদের পরিবর্তন আসে। তাই সন্ধ্যার আড্ডা জমাতে বানিয়ে ফেলুন চিকেন তন্দুরি। সন্ধ্যায় চায়ের সঙ্গে একটু মুখরোচক কিছু না হলে যেন আড্ডা জমতেই চায় না। সন্ধ্যার টিফিনে একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে আড্ডা যেন বেশি ভালো জমে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন চিকেন তন্দুরি। এতে পেট আর মন দুটোই খুশি। চিকেন তন্দুরি বানানো খুব সহজ, যা বাঙালির হেঁসেলে অনায়াসে বানানো যায়। চিকেন তন্দুরি বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
চিকেন লেগ- ৫ পিস
লঙ্কা গুঁড়ো- ২ চা চামচ
জিরের গুঁড়ো- ২ চা চামচ
গরম মশলা গুঁড়ো- আধা চা চামচ
আদা রসুন বাটা- ১ টেবিল চামচ
গোলমরিচের গুঁড়া- আধ চা চামচ
বাটার- ১ চা চামচ
হলুদ গুঁড়ো- আধা চা চামচ
ধনে গুঁড়ো- ১ চা চামচ
লাল ফুড কালার- সামান্য
নুন- স্বাদ মতো
লেবুর রস- ২ টেবিল চামচ
টক দই- ৪ টেবিল চামচ
তেল- প্রয়োজন মতো
আরও পড়ুন পুজোর ভুরিভোজ জমিয়ে তুলতে বাড়িতেই বানিয়ে ফেলুন হরিয়ালি ভেটকি

রন্ধন পদ্ধতি
প্রথমেই চিকেন লেগ পিসগুলো ছুরি দিয়ে চিরে নিন। এতে মশলা খুব ভালোভাবে ভেতরে পৌঁছাবে। এরপর সব মশলাগুলো চিকেনের মধ্যে দিয়ে এক থেকে দু’ঘণ্টার জন্য ম্যারিনেট করে রাখুন। এরপর কড়াইয়ে সামান্য তেল ও মাখন দিয়ে লেগপিসগুলো ভেজে নিন। অল্প আঁচে চিকেনের দুই সাইড ১০ মিনিট করে ভেজে নিন। এরপর আঁচ বাড়িয়ে ঢাকনা খুলে আরও কয়েক মিনিট ভাজুন। এতে তন্দুরি চিকেনের পোড়া ভাব চলে আসবে। এবার স্মোকি ভাব আনতে এক টুকরো গরম কাঠকয়লা দিন। গরম কয়লা তন্দুরি চিকেনের বাটিতে একটি স্টিলের পাত্র বসিয়ে গরম কয়লা ও কয়েক ফোঁটা তেল দিয়ে ঢেকে দিন বাটি। ধোঁয়া বের হয়ে চলে আসবে স্মোকি ফ্লেভার। ৫ মিনিট পর পরিবেশন করুন গরম গরম চিকেন তন্দুরি।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি