সময় কলকাতা ডেস্ক, ২৩ অক্টোবরঃ শরীরকে সুস্থ রাখতে সর্বদা খাবারের দিকে নজর দেওয়া উচিত। পুজোয় পাঁচ দিন কমবেশি আমরা সবাই একটু বেশি খাওয়াদাওয়া করে থাকি। অনিয়ম, বাইরের ফাস্টফুড খাওয়া, তেল-ঝাল-মশলা জাতীয় খাবার খাওয়া, রাত জাগা এবং মদ্যপান এসব হয়ে যায়। পুজোয় জমিয়ে খাওয়াদাওয়ার পর অনেকেরই ক্যালোরি বৃদ্ধি, উচ্চ রক্ত শর্করা এবং চরম ক্লান্তির মত সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আপনাদের জন্য রইল এমনই কিছু টিপস, যার মাধ্যমে আপনি শরীরের অতিরিক্ত চর্বি ঝরাতে পারবেন। এর পাশাপাশি আপনার রক্তের শর্করাকেও স্বাভাবিক করতে পারবেন। এই তালিকায় রয়েছে-

স্যালাডে রাখুন এই খাবার
শরীর থেকে বিষাক্ত এবং ক্ষতিকারক পদার্থ দূর করতে প্রতিদিনের খাবারের মধ্যে স্যালাড যোগ করুন। এই স্যালাডে গাজর, শসা, ড্রাগন ফল,কিউই,দেশি টমেটো এবং বিটরুট অন্তর্ভুক্ত করতে একদমই ভুলবেন না। এই সব মৌসুমি সবজি কাঁচা খেলে শরীরে প্রয়োজনীয় পরিমাণ ভিটামিন ও ফাইবার পাওয়া যায়। শরীরের সব টক্সিন বেরিয়ে যেতে সাহায্য করে এই খাবারগুলি। এমনকী আপনার শরীর ভিতর থেকেও সুস্থ রাখে এই খাবার।

গ্রিন টি পান করুন
প্রতিদিন গ্রিন-টি পান করলে শরীরের অপ্রয়োজনীয় চর্বি গলে গিয়ে নতুন শক্তি পাওয়া যায়। এটি আপনাকে সতেজ রাখতে, স্থূলতা কমাতে সাহায্য করবে।
ডায়েটে রাখুন এই খাবার
আজ থেকেই আপনার ডায়েটে তরকারি-ভাত, রায়তা, পালং শাক,ফলমূল এবং মটরশুটি অন্তর্ভুক্ত করুন। এই সব খাবার খুব হালকা ধরনের হলেও শরীরে তাৎক্ষণিক শক্তির জোগান দেয় এই খাবারগুলি।
আরও পড়ুন মহানবমীতে কর্মক্ষেত্রে পদোন্নতি, মানসিক চাপ বৃদ্ধি! জানুন রাশিফল

দই এবং বাটার মিল্ক খান
পুজোর পর এক সপ্তাহ অবশ্যই আপনাকে বাটার মিল্ক এবং দই খেতে হবে। হিং, জিরে কাঠখোলায় ভেজে বাটারমিল্ক ব্যবহার করুন। এছাড়াও বিকেলে দই খান। দুধ থেকে তৈরি এই দুটি পণ্যেই প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এবং এতে ফ্যাটের পরিমাণও খুবই কম থাকে। এটি শরীরে প্রাকৃতিক আর্দ্রতা দেয় এবং শরীর থেকে ক্ষতিকারক পদার্থ বের করে দেয়।


More Stories
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু
সফল সিজারিয়ান, উৎসবের আগমনে উদযাপন ধুপগুড়ি মহকুমা হাসপাতালে
নিপা ভাইরাস বারাসাতে! আক্রান্ত দুই নার্স! সতর্কতা হিসেবে কী করনীয়?