Home » পুজোয় মেকআপ করে কপাল জুড়ে ব্রণ দেখা দিয়েছে? ত্বকের পরিচর্যায় ভরসা রাখুন এই ফেসপ্যাকে

পুজোয় মেকআপ করে কপাল জুড়ে ব্রণ দেখা দিয়েছে? ত্বকের পরিচর্যায় ভরসা রাখুন এই ফেসপ্যাকে

সময় কলকাতা ডেস্ক, ২৪ অক্টোবরঃ পুজোর শুধুমাত্র মেকআপ করলেই হবে না। ত্বকের যত্নও নিতে হবে। পুজোর সময় আলাদা করে স্কিন কেয়ার করার সময় কারোরই থাকে না। পুজোতে প্রতিদিনই কম বেশি মেকআপ করাই হয়। এর মধ্যে যদি আপনি ত্বকের একটু যত্ন না নেন, তাহলে পুজোর পর কপাল জুড়ে ব্রণ দেখা দেয়। তাই ত্বকের পরিচর্যায় আপনি ঘরোয়া কিছু টোটকায় ভরসা রাখতে পারেন। এক্ষেত্রে স্কিন কেয়ার রুটিন মেনে চলা খুব দরকার। মেকআপের পর ব্রণ, ত্বকের দাগছোপ এসব থাকার ফলে ত্বককে আরও বিধ্বস্ত দেখায়। যাদের তৈলাক্ত ত্বক,গরমে তাঁদের ত্বকের দাগছোপ দেখা দিতে থাকে। যার কারণে ত্বকের জেল্লা নষ্ট হতে থাকে। তবে ত্বকের পরিচর্যায় হলুদ, বেসন, অ্যাভোকাডো এবং টকদই এর ফেসপ্যাক দারুণ কাজ করে। দেখে নিন কিভাবে বানাবেন ফেসপ্যাক গুলি-


হলুদ, বেসন, গোলাপ জলের ফেসপ্যাক
১ টেবিল চামচ হলুদ গুঁড়ো, ২ টেবিল চামচ বেসন, ১ থেকে ২ টেবিল চামচ গোলাপ জল একসঙ্গে মিশিয়ে নিন। প্যাকটি ব্যবহারের আগে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। তারপর পেস্টটি ত্বকে ব্যবহার করুন। ১০-১৫ মিনিট পর মুখ শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে এটি ত্বকের ব্রণ হওয়ার প্রবণতা হ্রাস করে। এমনকী দাগছোপও দূর করে।
হলুদ, মধু এবং দুধের প্যাক
১/৪ চা চামচ হলুদের গুঁড়ো,এক চা চমচ মধু এবং এক চা চামচ কাঁচা দুধ মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন।এই প্যাকটি ত্বকে ব্যবহার করুন।১০-১৫ মিনিট অপেক্ষা করুন।প্যাকটি শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।প্রতি সপ্তাহে একবার প্যাক-টি ব্যবহার করুন।মধু ত্বক হাইড্রেট এবং নরম-কোমল করে তোলে।দুধে প্রচুর পরিমাণ মিনারেল এবং ভিটামিন রয়েছে যা ত্বকের মৃত কোষ দূর করে ত্বক কোমল করে থাকে। এছাড়া ত্বকের রিংকেল এবং মৃত কোষ দূর করতে সাহায্য করে।

আরও পড়ুন     দশমীর রাতে বসুন্ধরার বিরুদ্ধে নামার আগে সতর্ক মোহনবাগান কোচ


হলুদ,অ্যাভোকাডো এবং টকদই এর প্যাক
১/৪ চা চামচ হলুদের গুঁড়ো, এক টেবিল চামচ অ্যাভোকাডার পেস্ট এবং এক চা চামচ টকদই একসাথে মিশিয়ে প্যাক তৈরি করে নিন।প্যাকটি ত্বকে ব্যবহার করুন।১০ মিনিট পর শুকিয়ে গেলে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।অ্যাভকোডার ভিটামিন-ই, ন্যাচারাল অয়েল এবং ফ্যাটি অ্যাসিড ত্বক হাইড্রেট করে।
হলুদ,লেবুর রস এবং মধুর প্যাক
লেবুর রস ত্বকের কালো দাগ,ব্রণের দাগ দূর করতে সাহায্য করে।এমনকি ত্বকের লোমকূপ সংকুচিত করে থাকে।মধু ব্রণ হওয়ার প্রবণতা রোধ করে।১/৪ চা চামচ হলুদের গুঁড়ো,১/২ চা চামচ লেবুর রস এবং ১ টেবিল চামচ মধু একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন।এই প্যাকটি ত্বকে লাগিয়ে রাখুন ১০ মিনিট।শুকিয়ে গেলে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।এই প্যাকটি সপ্তাহে একবার ব্যবহার করুন।

About Post Author