Home » উমার বিদায়বেলায় প্রিয়জনকে মিষ্টিমুখ করাতে বাড়িতেই বানিয়ে ফেলুন সুজির গোলাপ জাম

উমার বিদায়বেলায় প্রিয়জনকে মিষ্টিমুখ করাতে বাড়িতেই বানিয়ে ফেলুন সুজির গোলাপ জাম

সময় কলকাতা ডেস্ক, ২৪ অক্টোবরঃ দুর্গাপুজোর শেষে এবার মিষ্টি মুখে উমা বিদায়ের পালা। মিষ্টি ছাড়া বাঙালির পার্বণ একেবারেই অসম্পূর্ণ। মিষ্টি খেতে ভালবাসেন না, এমন মানুষ বোধহয় খুব কমই রয়েছে। পুজোর আবহে অতিথিদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন সুজির গোলাপ জাম। বিজয়া দশমীর মিষ্টিমুখ করান নিজের হাতে তৈরি সুজির গোলাপ জাম দিয়ে। গোলাপ জাম মানেই কি শুধু ছানা? সেই দস্তর ভেঙ্গে চেনা পদের অচেনা বদল দেখতে গোলাপ জাম বানান সুজি দিয়ে। আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
সুজি -১ কাপ
দুধ -দেড় কাপ
ঘি –পরিমাণ মতো
গুঁড়ো দুধ -৪ চা চামচ
চিনি –স্বাদমতো
চিনি -দেড় কাপ
জল -৩ কাপ
এলাচ২-৩টে
কেশর -এক চিমটি

আরও পড়ুন    দশমীতে অতিথিদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন পাতিয়ালা চিকেন

 

আরও পড়ুন      বাংলাদেশে যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেনে মালগাড়ির ধাক্কা, নিহত কমপক্ষে ২৫ 

রন্ধন পদ্ধতি

প্রথমেই গোলাপ জামের রস তৈরি জন্য একটি কড়াইয়ে চিনি ও জল দিয়ে ফোটাতে থাকুন। জল ফুটে উঠলে তাতে কেশর এবং এলাচ ফাটিয়ে দিয়ে দিন। জল ফুটে ঘন হয়ে গেলে নামিয়ে নিন। এবার কড়াইয়ে ঘি গরম করে তাতে দুধ ঢেলে দিন। দুধ ফুটে ঘন হয়ে এলে গুঁড়ো দুধ দিয়ে দিন। কিছুক্ষণ নেড়েচেড়ে তাতে সুজি দিয়ে নাড়তে থাকুন। ১০-১২ মিনিট পর দেখবেন সুজির একটা মণ্ড তৈরি হয়ে গেছে। এরপর নামিয়ে নিন। এবার সুজির মণ্ডকে দশ মিনিট মতো ময়ান দিতে থাকুন। তারপর পরিমাণ মতো গুঁড়ো দুধ দিয়ে ফের ময়ান দিন। এরপর সুজির মণ্ড থেকে ছোটো ছোটো লেচি কেটে মিষ্টির আকারে বানিয়ে নিন। কড়াইতে তেল গরম করে মিষ্টিগুলো লালচে করে ভেজে তুলে নিন। তারপর চিনির সিরায় মিষ্টিগুলো ডুবিয়ে দিন। মিনিট দশেক মিষ্টিগুলো চিনির সিরায় দিয়ে ফুটিয়ে নিন। ব্যস তৈরি সুজির গোলাপ জাম। এবার গ্যাসের আঁচ নিভিয়ে কয়েক ঘণ্টা ঢাকা দিয়ে রাখুন।

About Post Author